ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি থেকে বড় জ্বালানি তেল চালান দেশে, সরবরাহে ফিরছে স্বস্তি

ছবি: সংগৃহীত।

দেশের জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল বাংলাদেশে পৌঁছেছে। বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) জেটিতে এই তেল খালাস কার্যক্রম শুরু হয়।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত থাকায় গত দুই মাস দেশে কোনো ক্রুড অয়েলবাহী জাহাজ আসতে পারেনি। এ অবস্থায় বিকল্প পথে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে তেল নিয়ে চীনা জাহাজ ‘নিনেমিয়া’ গত ২১ এপ্রিল যাত্রা শুরু করে। প্রায় ১৫ দিনের দীর্ঘ যাত্রা শেষে জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া এলাকায় পৌঁছায়।

তেল খালাস কার্যক্রমের জন্য আগে থেকেই ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়। প্রতিটি লাইটার জাহাজ এক ট্রিপে প্রায় চার হাজার টন করে তেল পরিবহন করতে পারবে। এতে দিনে প্রায় ২৪ হাজার টন পর্যন্ত ক্রুড অয়েল খালাস সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই পুরো পরিবহন ও সরবরাহ ব্যবস্থার দায়িত্বে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কুতুবদিয়া থেকে পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত তেল পরিবহন করা হচ্ছে।

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, চলতি মাসে আরও প্রায় দুই লাখ টন ক্রুড অয়েল নিয়ে দুটি জাহাজ দেশে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘ সময় পর বড় এই তেল চালান দেশে পৌঁছানোয় জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা স্থিতিশীলতা ফিরবে এবং রিফাইনারি কার্যক্রমও আবার স্বাভাবিক গতিতে চলতে পারবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

1

এফএ কাপের শেষ চারে কার প্রতিপক্ষ কে

2

টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে রাজা চার্লস

3

কাঁধে বই, হাতে বাদামের ঝোলা, ছোট্ট মাহিমের ওপর পুরো সংসার

4

কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয়

5

হাসনাত ও মোশাররফের পাশে থাকার ঘোষণা তাসনিম জারার

6

নাসির-তামিমার ব্যাভিচার মামলার রায় বুধবার

7

জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে হালান্ড

8

মেসির রেকর্ড, আর্জেন্টিনার ইতিহাস লেখা অবিশ্বাস্য এক রাত

9

‘পরাজিত লোকেরাই সব সময় কাঁদে’

10

দ্রব্যমূল্যে অস্থির জনজীবন

11

ইরান ইস্যুতে নতুন ইঙ্গিত ট্রাম্পের

12

ইসরাইলের নতুন আমদানি কড়াকড়িতে গাজায় তীব্র খাদ্য সংকট

13

ফাইল না দেওয়ায় অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

14

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ, নিশ্চিত এশিয়ান চ্য

15

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

16

হঠাৎ ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগ

17

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমা

18

মেসির আইকনিক মুহূর্তের দৃশ্যই বিশ্বকাপের সেরা ছবি নিবাচিত

19

ডেবিট-ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্কবার্তা বাংলাদেশ ব্যাংকের

20