ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাচেলর পয়েন্টে ব্রাজিল বনাম আর্জেন্টিনা লড়াই

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা এবার ছড়িয়ে পড়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ। দর্শকদের জন্য বিশেষ একটি পর্ব তৈরি করেছেন নির্মাতা কাজল আরেফিন অমি, যেখানে ব্রাজিল বনাম আর্জেন্টিনার প্রতীকী লড়াই তুলে ধরা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকের চরিত্রদের ফুটবল জার্সি পরা কিছু ছবি প্রকাশ করেন নির্মাতা। সেখানে জানানো হয়, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রি-বুকিং করলে ১০০ জন দর্শক কাবিলা, নেহালসহ জনপ্রিয় চরিত্রদের নিয়ে আয়োজিত বিশেষ পর্ব সরাসরি দেখার সুযোগ পাবেন।

প্রকাশিত ছবিতে আর্জেন্টিনা দলের জার্সিতে দেখা গেছে মারজুক রাসেল, তৌসিফ মাহবুব ও চাষী আলমকে। অন্যদিকে ব্রাজিলের জার্সিতে ছিলেন জিয়াউল হক পলাশ, শামীম হাসান সরকার ও সাইদুর রহমান পাভেল।

বিশেষ এই পর্বে বিশ্বকাপ ঘিরে ব্যাচেলরদের মধ্যে তর্ক-বিতর্ক, দল বাছাই, বাজি ধরা এবং নানা হাস্যরসাত্মক ঘটনার মাধ্যমে গল্প এগিয়ে যাবে। পুরো পর্বটি কমেডি ও স্পোর্টস আবহে সাজানো হয়েছে।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৫-এর চ্যাপ্টার-১৩ হিসেবে প্রচারিত হবে এই বিশেষ পর্ব। এতে আরও অভিনয় করেছেন মালু দেওয়ান, আব্দুল্লাহ রানা, মুসাফির সৈয়দ বাচ্চু, আরফান মৃধা শিবলুসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির

1

বিদায়ের পরও শান্তির বার্তা, হৃদয় ছুঁয়ে গেল ইরান

2

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ মরক্কোর

3

স্কটল্যান্ডের বিপক্ষে কঠিন ম্যাচের প্রস্তুতিতে ব্রাজিল

4

মাদকের নেশায় বেপরোয়া ছেলে, পুলিশের হাতে তুলে দিলেন মা

5

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে এবার মুখ খুললেন হালান্ড

6

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন

7

আমি একটা নিরীহ বিষ, লেজে পা দিলে যা হওয়ার তাই হবে: পরীমণি কা

8

৩৮ বারের ‘যুদ্ধবিরতি দোরগোড়ায়’ দাবি ট্রাম্পের

9

বিরল রোগে আক্রান্ত শিশুকন্যা হাবিবার নাম এখন জুবাইদা

10

ঢাকায় বেড়ে চলেছে কিশোর গ্যাংয়ের তৎপরতা

11

ঢাকা ও আশপাশের আজকের নামাজের সময়সূচি

12

মধ্য এশিয়ার খনিজ সম্পদে পশ্চিমাদের নজর, চিন্তিত রাশিয়া

13

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর

14

জাতীয় সংসদের অধিবেশন শুরু

15

সিএনএন’র প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন

16

বাংলাদেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড

17

এবার ইরানে বিশাল গ্যাস খনির সন্ধান পাওয়া গেল

18

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে বাংলাদেশ অর্থনীতি

19

‘উড়িয়ে দেব পুরো ইরান’ : ট্রাম্প

20