ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

রাম চরণের ‘পেদ্দি’ মুক্তি পাচ্ছে ৪ জুন

ছবি: সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় তারকা রাম চরণ আবারও নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন। তার আসন্ন চলচ্চিত্র ‘পেদ্দি’ আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ঘোষণায় রাম চরণ নিজেই ভক্তদের এই সুখবর জানান। মুক্তির তারিখ প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বুচি বাবু সানা পরিচালিত এই সিনেমা পেদ্দি একটি স্পোর্টস ড্রামা, যার গল্প গড়ে উঠেছে গ্রামীণ পরিবেশে অনুষ্ঠিত একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে। খেলাধুলার পাশাপাশি সিনেমাটিতে থাকবে অ্যাকশন ও আবেগঘন গল্পের মিশ্রণ।

এই চরিত্রের জন্য রাম চরণ নিজেকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করেছেন। তাকে দেখা যাবে লম্বা চুল, ঘন দাড়ি এবং শক্তিশালী শারীরিক গঠনে, যা গ্রামীণ পরিবেশের চরিত্রের সঙ্গে মানানসই।

সিনেমাটিতে রাম চরণের পাশাপাশি আরও অভিনয় করেছেন জাহ্নবী কাপুর, শিব রাজকুমার, জগপতি বাবু এবং দিব্যেন্দু শর্মা। সঙ্গীত পরিচালনায় রয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান, যা ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।

বৃদ্ধিম সিনেমাসের ব্যানারে ভেঙ্কট সতীশ কিলারু প্রযোজিত এই ছবিটি মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

সব মিলিয়ে, রাম চরণের নতুন লুক, শক্তিশালী গল্প এবং এ আর রহমানের সংগীত—সবকিছু মিলিয়ে ‘পেদ্দি’ নিয়ে দর্শক মহলে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখে নয়, মাঠেই হবে লড়াই

1

মিনায় হজযাত্রীদের জন্য তাঁবু তৈরির কাজ শুরু

2

বিশ্বাসঘাতকদের রহস্যময় হুঁশিয়ারি ইরানের

3

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

4

আনিছুর রহমান হত্যা: নওয়াপাড়ায় হরতাল, প্রধান আসামি গ্রেপ্তারে

5

ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির ট্রাকসেল শুরু

6

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়

7

লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতি আলোচনা মঙ্গলবার

8

ট্রাম্প-পুতিন বৈঠকে কোনো চুক্তি হয়নি, হতাশ ইউক্রেন

9

ঋণ থাকলে কি কোরবানি হবে, ইসলাম কী বলে

10

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর

11

ইরানকে অত্যাধুনিক ড্রোন ও মরণাস্ত্র সহায়তা দিচ্ছে রাশিয়া

12

হজযাত্রীদের সেবায় নিবেদিত সৌদি যমজ বোন

13

কলকাতা হাইকোর্টে নিজেই মামলায় লড়লেন মমতা ব্যানার্জী

14

চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই : ট্রাম্প

15

কাঠমান্ডুর দক্ষিণ এশিয়া বাণিজ্য মেলায় বড় আকর্ষণ বাংলাদেশ প্য

16

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সমালোচনায় চীন ও রাশিয়া

17

কানসাসে আর্জেন্টিনার প্রথম অনুশীলন

18

শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্

19

ইরানের হামলাকে ‘তুচ্ছ’ বললেন ট্রাম্প

20