অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আমি শিবের ভক্ত, বিষ গিলে নেব: মোদি

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে জনগণই তার ‘প্রভু’ ও রিমোট কন্ট্রোল’ এবং তাদের সামনেই তিনি নিজের বেদনা প্রকাশ করেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) নিজের এবং তার মা প্রয়াত হীরাবেন মোদির বিরুদ্ধে মৌখিক লাঞ্ছনা নিয়ে তীব্র বিতর্কের মধ্যে তিনি বলেছেন, তিনি ‘ভগবান শিবের ভক্ত’ এবং ‘লাঞ্ছনার বিষ গিলে’ ফেলবেন।

আসামের দারাংয়ে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধনের পর এক সমাবেশে তিনি বলেন, আমি জানি, গোটা কংগ্রেস ইকোসিস্টেম আমাকে টার্গেট করবে এবং বলবে মোদি আবার কাঁদছে। কিন্তু জনগণই আমার ঈশ্বর। 
 
ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি যদি আপনাদের সামনে আমার কষ্ট প্রকাশ না করি, তাহলে আমি কোথায় করব? আপনারাই আমার প্রভু, আমার দেবতা এবং আমার রিমোট কন্ট্রোল। আমার কাছে আর কোনো রিমোট কন্ট্রোল নেই।’
 
এর আগে, বিরোধী দলের প্রচারণা মঞ্চে নিজের মা’কে গালিগালাজ করা হয় বলে অভিযোগ করেছিলেন নরেন্দ্র মোদি। গেল ২ সেপ্টেম্বর বিহারে কংগ্রেস-আরজেডি জোটের সমালোচনার পর এ অভিযোগ করেন তিনি।
 
ওই সময় মোদি আরও বলেন, ‘বিহারে, আরজেডি-কংগ্রেস মঞ্চ থেকে আমার মাকে উদ্দেশ্য করে গালি ব্যবহার করা হয়েছিল। এসব অপবাদ কেবল আমার মাকেই নয়, ভারতের প্রতিটি মা ও বোনকে অপমান করেছে। আমি জানি এই কথা শোনার পর আপনারাও আমার মতোই কষ্ট পেয়েছেন।’
 
নিজের মায়ের মৃত্যুর কথা উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘১০০ বছর বয়স পূর্ণ করার পর, আমার মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। আমার মা, যার রাজনীতির সাথে কোনো সম্পর্ক ছিল না, আরজেডি-কংগ্রেস প্ল্যাটফর্ম থেকে তাকে ঘৃণ্য পরিস্থিতির শিকার হতে হয়েছিল। এটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং পীড়াদায়ক।’
 
সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ভক্তদের জন্য অস্বস্তিকর এক পরিসংখ্যান, যেখানে এগিয়ে

1

বিশ্বকাপের ফাইনাল মঞ্চ মাতাবেন শাকিরা

2

ব্রিটেনের প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে অ্যান্ডি বার্নহ্যাম

3

সাংবাদিকের প্রশ্নে কুপোকাত বাবর আজম

4

সুয়ারেজকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা উরুগুয়ের

5

নতুন গান নিয়ে ফিরছেন ঈশিতা

6

গরমে আখের রস পান করার আগে জেনে নিন নিরাপত্তার বিষয়

7

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

8

সেরা গোলের দৌড়ে মেসি-আলভারেজ, সমর্থকদের ভোটে নির্বাচিত হবে ব

9

স্কটল্যান্ডের বিপক্ষে কঠিন ম্যাচের প্রস্তুতিতে ব্রাজিল

10

তুমি চিরকালের জন্য এক নম্বর: মেসিকে স্প্যানিশ তারকা গ্যাভি

11

এভারেস্টে নিজেদের রেকর্ড ভাঙলেন ২ নেপালি পর্বতারোহী

12

ট্রাম্পকে গোলাপের বীজ উপহার দিচ্ছেন শি জিনপিং

13

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি ও রনি

14

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহে

15

ইরান সংঘাতে কমছে মার্কিন অস্ত্রভান্ডার

16

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিন দেশের বর্ণাঢ্য আয়োজন

17

ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি

18

হাসনাত আব্দুল্লাহর ‘লাল কার্ড’ পোস্ট ঘিরে তোলপাড়

19

মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক

20