ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পারমাণবিক সক্ষম ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল রাশিয়া

ছবি: সংগৃহীত

নতুন প্রজন্মের দূরপাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাত’ এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার এই পরীক্ষার কথা জানানো হয়। ক্ষেপণাস্ত্রটি প্রায় ৩৫ হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এতে পারমাণবিক ওয়ারহেড বহনের ক্ষমতা রয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক প্রযুক্তি হিসেবে উল্লেখ করেছেন। তাঁর দাবি, পশ্চিমা দেশগুলোর বর্তমান অস্ত্রব্যবস্থার তুলনায় এটি বহু গুণ বেশি শক্তিশালী এবং কার্যকর।

তিনি আরও জানান, চলতি বছরের শেষ নাগাদ ‘সারমাত’ ক্ষেপণাস্ত্রকে পূর্ণমাত্রায় যুদ্ধকালীন দায়িত্বে মোতায়েন করা হবে।

এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এমন এক সময়ে করা হলো, যখন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত নিউ স্টার্ট চুক্তির মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। এই চুক্তির মাধ্যমে দুই দেশ নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সীমিত রাখার বাধ্যবাধকতায় ছিল।

চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এখন আর আনুষ্ঠানিক কোনো সীমাবদ্ধতা কার্যকর নেই। তবে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক সংলাপ চালুর বিষয়ে আলোচনা থাকলেও নতুন কোনো চুক্তি সম্প্রসারণে এখনো অগ্রগতি হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক শক্তিধর চীনকে অন্তর্ভুক্ত করে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির প্রস্তাব দিয়েছেন। তবে সেই উদ্যোগে সাড়া দেয়নি বেইজিং, ফলে বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

1

ঐতিহাসিক সেঞ্চুরিতে রেকর্ড ভাঙলেন মুশফিক

2

রোমাঞ্চকর বিশ্বকাপে এবার খেলবেন সাত জোড়া ভাই

3

আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার

4

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৭৭ জন

5

ফিফা প্রেসিডেন্টকে নির্বাচনে জেতাতে ‘গোপন’ চুক্তি

6

স্বামী ছাত্রদলে পদ পাওয়ায় খুশিতে ফেসবুকে স্ত্রীর পোস্ট

7

হামের উপসর্গে একদিনে ১৬ শিশুর মৃত্যু

8

সখীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

9

পদত্যাগ করলেন মেসিদের কোচ মাচেরানো

10

কাতার নয়, অন্য কোনো দেশেও যেতে রাজি নন শেখ হাসিনা

11

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের উদ্যোগ

12

কমছেই না শিশু নির্যাতন

13

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরাইলি হামলা নিহত ৪১

14

৬৮ হাজার এনআইডি সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

15

নেতানিয়াহুকে বদ্ধ পাগল ও অকৃতজ্ঞ বললেন ট্রাম্প

16

গ্রিসের ক্রিট উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

17

মরক্কোকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

18

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল

19

লুকিয়ে আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু

20