ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সমুদ্রের বুকে মার্কিন জলদস্যুগিরি

সংগৃহীত

মাঝসমুদ্রে তেলবাহী জাহাজ আটককে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক কূটনীতি। ইরান অভিযোগ করেছে, তাদের বাণিজ্যিক তেলবাহী জাহাজ জোরপূর্বক আটক করে তেল জব্দ করেছে যুক্তরাষ্ট্র—যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

এই ঘটনার পর জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে একটি কড়া চিঠি পাঠিয়েছেন জাতিসঙ্ঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে “রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ” এবং আধুনিক “জলদস্যুগিরি” হিসেবে আখ্যা দিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, এই ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে ‘এমটি ম্যাজেস্টিক’ এবং ‘এমটি টিফানি’ নামের দুটি জাহাজ থেকে প্রায় ৩৮ লাখ ব্যারেল তেল জব্দ করার অভিযোগ ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে।

ইরানের অভিযোগ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সরকারি আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই জাহাজ আটকের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছে এবং একে আইনগত পদক্ষেপ হিসেবে উপস্থাপন করেছে। তবে তেহরানের দাবি, এটি আসলে আন্তর্জাতিক বাণিজ্য আইন ও সমুদ্রপথের নিরাপত্তার সরাসরি লঙ্ঘন।

চিঠিতে ইরানি প্রতিনিধি ১৯৭৪ সালের জাতিসঙ্ঘ প্রস্তাবের কথা উল্লেখ করে বলেন, কোনো দেশের নৌবাহিনীর ওপর অন্য দেশের সশস্ত্র বা জোরপূর্বক পদক্ষেপ আন্তর্জাতিক আইনে “আগ্রাসন” হিসেবে বিবেচিত হয়। সেই দৃষ্টিকোণ থেকে এই ঘটনাকে ইরান গুরুতর অপরাধ হিসেবে দেখছে।

তেহরান আরও দাবি করেছে, মাঝসমুদ্রে জাহাজ থামিয়ে তেল জব্দের এই ধারা বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত তৈরি করছে। এতে শুধু একটি দেশের ক্ষতি নয়, বরং সমগ্র সমুদ্র বাণিজ্য ব্যবস্থার নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

ইরান স্পষ্টভাবে জানিয়েছে, তারা এই ঘটনার জবাব আন্তর্জাতিক আইন অনুযায়ী দেবে এবং লুট হওয়া তেল ও জাহাজ ফেরত দেওয়ার দাবি জানিয়েছে। একইসাথে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে বিষয়টিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে। তেলের বাজার, নৌ-নিরাপত্তা এবং ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে বিষয়টি এখন বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের টেকনাফে ৭৫ লাখ টাকার ইয়াবা জব্দ

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

ম্যাচের আগে তীব্র গরম নিয়ে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে

3

পেনশন স্কিমে নতুন দিকনির্দেশনা দিলেন অর্থমন্ত্রী

4

বিশ্বকাপে ইরানের বিদায়ে ‘খুশির নাচ নেচেছেন’ মার্কিন কর্মকর্ত

5

ডিপি না থাকলেও দেখা যাবে ছবি, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

6

স্পেনের শিরোপার আড়ালে বিশ্বকাপে ঘটেছে আরও বড় ইতিহাস

7

শিশুদের কান্নার শব্দ পুঁজি করে ইসরাইলি ফাঁদ

8

বাবা মানে জমে থাকা ভালোবাসার ঋণ

9

ইরান যুদ্ধে ২৮০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের

10

চুক্তি না মানলে আরো ভয়াবহ হামলা শুরু হবে : ট্রাম্প

11

বিটিভিতে বিনা খরচে বিশ্বকাপ সম্প্রচার

12

বন্যাকবলিত ১১ জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যম

13

আওয়ামীলীগ ব্যাক করেছে দেখো নাই : মাহফুজ আলম

14

মেসির বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে চাকরি গেল আর্জেন্টাইন সাংবা

15

নাতি থিয়াগোর জন্য একটি ছোট গোল্ডেন বুট কিনেন হোর্হে মেসি

16

এফএ কাপের শেষ চারে কার প্রতিপক্ষ কে

17

ইকুয়েডরের বিপক্ষে ২ গোলে এগিয়ে মেক্সিকো

18

যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত সমঝোতা এখনও দূরে

19

বিয়ের সাজে অপু বিশ্বাস, ফেসবুক পোস্টে নতুন আলোচনা

20