ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি ছেড়েছে ৩ জ্বালানিবাহী ট্যাংকার

হরমুজ অতিক্রম করল তিন জাহাজ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও দীর্ঘ অচলাবস্থার মধ্যেই হরমুজ প্রণালি দিয়ে তিনটি জ্বালানিবাহী ট্যাংকার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এর মাধ্যমে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মিলছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় বন্ধ থাকার পর পাকিস্তান ও চীনের উদ্দেশ্যে দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)বাহী ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। একইসঙ্গে একটি ইরাকি অপরিশোধিত তেলবাহী সুপার ট্যাংকার প্রায় তিন মাস আটকে থাকার পর উপসাগরীয় জলসীমা ত্যাগ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, কাতারের রাস লাফান বন্দর থেকে যাত্রা করা ‘ফুওয়ারিত’ নামের একটি ট্যাংকার ইতোমধ্যে প্রণালি অতিক্রম করে পাকিস্তানের দিকে রওনা হয়েছে। বাহামা পতাকাবাহী জাহাজটি আগামী মঙ্গলবার গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে।

আরেকটি গ্যাসবাহী জাহাজ ‘আল রাইয়ান’ বর্তমানে ইরান ও ওমানের মধ্যবর্তী জলসীমা পার হয়ে চীনের দিকে অগ্রসর হচ্ছে। এটি ২৭ জুন নাগাদ চীনের বন্দরে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ‘ঈগল ভেরোনা’ নামের একটি বিশাল তেলবাহী ট্যাংকার হরমুজ প্রণালি ত্যাগ করে পূর্ব চীনের নিংবো বন্দরের দিকে যাত্রা করেছে। এতে প্রায় ২০ লাখ ব্যারেল ইরাকি বসরা তেল পরিবহন করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর ইরান নির্দিষ্ট নৌরুট ব্যবহার করে জাহাজ চলাচলের নির্দেশ দেয়। চলতি সময়ে সীমিত সংখ্যক বড় জাহাজ উপসাগর ছাড়লেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি।

এর আগে গত সপ্তাহে তিনটি বড় ট্যাংকার প্রায় ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে চীন ও দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়।

যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে ১২৫ থেকে ১৪০টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করত। বর্তমানে উপসাগরীয় অঞ্চলে শত শত জাহাজে থাকা প্রায় ২০ হাজার নাবিক এখনো আটকে রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাসে লাখ টাকা বেতন পাবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

1

অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের হার্টের ঝুঁকির কারণ

2

এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, কাফি ও রনি

3

মৌসুম শেষে বার্সা ছাড়তে পারেন ছয় তারকা

4

এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী

5

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

6

খেলোয়াড় থেকে দলের মালিক দ.আফ্রিকার তিন তারকা

7

স্লো ওভার রেটের কারণে ঋতুরাজের জরিমানা

8

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প

9

শিক্ষাগত যোগ্যতার সনদ বিতর্কে কেন নীরব মোদি?

10

হুথিদের যুদ্ধে জড়ানোতে নতুন বিপর্যয়ের শঙ্কায় ইয়েমেনিরা

11

উচ্চ মূল্যস্ফীতির চাপে কমেছে পশু কোরবানি

12

এক গাড়িতে ট্রাম্প ও পুতিন, বিরল দৃশ্য

13

আবারও পুরোদমে চালু হচ্ছে বাংলাদেশ ও ভারত ভিসা

14

টিকা সংকটে মায়েদের আশ্বস্ত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

15

ঈদে আসছে নতুন নাটক পাল্লু বিল্লুর বিয়ে

16

স্পেনের দল ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কেউ

17

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

18

প্রতিবন্ধীদের বাস-ট্রেন-লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াতের উদ্যোগ

19

জনগণের স্পষ্ট রায়কে অস্বীকার করছে সরকার ; আখতার

20