অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত



১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক। আগামী ১ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। শিশু-কিশোরদের অনলাইন আসক্তি ও ডিজিটাল ঝুঁকি থেকে সুরক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। 

শনিবার (১০ অক্টোবর) তুরস্কের সরকারি গেজেটে এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়। এর আগে গত এপ্রিলে দেশটির পার্লামেন্টে এ-সংক্রান্ত আইন পাস হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, নতুন আইন অনুযায়ী- সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে।

আইনে আরও বলা হয়েছে, শিশুদের মধ্যে আসক্তি তৈরি করতে পারে- এমন কোনো সেবা তাদের জন্য উন্মুক্ত রাখা যাবে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের কারণে স্ক্রিনে অতিরিক্ত সময় কাটানো, ঘুমের সমস্যা, অনলাইন হয়রানি এবং খাদ্যাভ্যাসজনিত জটিলতার ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এসব ঝুঁকি কমাতে বিভিন্ন দেশ বয়সভিত্তিক বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে।

অস্ট্রেলিয়া ইতিমধ্যে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে আইন করেছে। যুক্তরাজ্য ও ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ একই ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করছে। তবে এ ধরনের বিধিনিষেধের কার্যকারিতা, বাস্তবায়ন এবং শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার পদ্ধতি নিয়ে বিভিন্ন দেশে বিতর্ক রয়েছে।

এদিকে তুরস্কে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও উদ্বেগ রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, দেশটিতে এলজিবিটিকিউ জনগোষ্ঠী, সংবাদমাধ্যম এবং রাজনৈতিক বিরোধীদের লক্ষ্য করে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে অসংখ্য সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পুরস্কার পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

1

খালেদা জিয়ার সাজে চমক দেখালেন চমক, নেটিজেনদের প্রশংসা

2

রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি, জানা গেল আসল ঘটনা

3

এই ন্যারেটিভ দিয়ে সামনে সিটি নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হব

4

বিশ্বে ইরানের অবস্থান শক্তিশালী হয়েছে : আব্বাস আরাগচি

5

নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩২

6

ইকুয়েডরের কাছে হার, একটি ভুলকেই দায়ী করলেন জার্মান কোচ

7

মহানাটকীয় জয়ে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

8

মার্কিন যুদ্ধজাহাজে পাল্টা হামলা ইরানের

9

যে কারণে হরমুজের একক নিয়ন্ত্রণ চায় ইরান

10

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

11

ঘড়ির কাঁটার সঙ্গেই যেন নিবিড় সম্পর্ক আর্জেন্টিনার

12

ঐতিহাসিক সেঞ্চুরিতে রেকর্ড ভাঙলেন মুশফিক

13

মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্র

14

নারী আসনের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

15

মেসির জন্য স্পেন ছেড়ে আর্জেন্টিনায় খেলতে এসেছেন নিকো পাজ

16

হরমুজে মার্কিন অভিযান স্থগিত করলেন ট্রাম্প

17

আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

18

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

19

১১২ মিনিটের জাদুকর হুলিয়ান আলভারেজ

20