ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু

ওবায়দুল কাদের।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে আজ থেকে যুক্তিতর্ক শুরু হচ্ছে। রবিবার (১৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে প্রথমে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে। পরে আসামিপক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরবে।

এর আগে গত ২৭ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওইদিন ২৬তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদের জেরা সম্পন্ন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। তার আগে ১৯ এপ্রিল থেকে তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। সাক্ষ্যপর্ব শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল আজকের দিন যুক্তিতর্কের জন্য নির্ধারণ করে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান

চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল-২। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের জমা দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্ট আন্দোলন দমনে আসামিরা সমন্বিতভাবে নির্দেশনা, উসকানিমূলক বক্তব্য এবং সহিংস প্রতিরোধের পরিকল্পনায় যুক্ত ছিলেন। এছাড়া নেতাকর্মীদের মাঠে নামিয়ে কঠোর দমন-পীড়ন, সশস্ত্র হামলা এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের মতো কর্মকাণ্ডে ভূমিকা রাখার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

রাষ্ট্রপক্ষের দাবি, এসব কর্মকাণ্ডের ফলে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে শাস্তিযোগ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউজিসির কর্মশালার উদ্বোধন করলেন প্রধানমন

1

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

2

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

3

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে জার্মানির শক্তির বার্তা

4

শিশুদের সুরক্ষায় এআই নীতিমালা কঠোর করছে চীন

5

ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর

6

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল

7

দক্ষিণ কোরিয়াকে হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

8

উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

9

জামালপুরের কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে নিহত ২

10

অন্তর্বর্তীর অদক্ষতায় ফোকলা অর্থনীতি

11

“হাসপাতালই এখন রোগীর মতো”—সংসদে রুমিন ফারহানা

12

ঈদের দিন বর্জ্য অপসারণের সময় নির্ধারণ ঢাকা উত্তরের

13

পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড প্রায় ৫ কোটি টাকা টোল আদায়

14

হরমুজ প্রণালীতে বিশেষ সাবমেরিন মোতায়েন করল ইরান

15

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

16

মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, আসতে পারে নতুন মুখ

17

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার

18

২০২৬ বিশ্বকাপে ইরান ইস্যুতে অবস্থান নরম করলেন ডোনাল্ড ট্রাম্

19

পুতিন ও জেলেনস্কি বৈঠক দু’সপ্তাহের মধ্যে: জার্মান চ্যান্সেলর

20