অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই

ছবি: সংগৃহীত

আজ রবিবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। 

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে বৈঠকে এসব দলিল সই হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ইসহাক দার ও তৌহিদ হোসেনের একান্ত বৈঠকে উভয়পক্ষের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

যেসব চুক্তি ও সমঝোতা সই হয়েছে, সেগুলো হলো- দুই দেশের অফিসিয়াল ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি; দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন; সংস্কৃতি বিনিময়; দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা; দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) সহযোগিতা বিষয়ে সমঝোতা।

বৈঠকে বাংলাদেশের পক্ষে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একাত্তরের অমীমাংসিত ইস্যুগুলো এরইমধ্যে পাকিস্তান সমাধান করেছে বলেও দাবি করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি হামলার পর কুয়েত বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত

1

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল

2

হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি

3

সরকার জনমুখী প্রশাসন চায়: প্রধানমন্ত্রী

4

স্থানীয় নির্বাচনে জোটে না যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

5

সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক অনুষ্ঠিত

6

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

7

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুতে অবহেলার প্রমাণ পাওয়া

8

মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে বিশেষজ্ঞদের যেসব পরামর্শ

9

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

10

আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন

11

যুক্তরাষ্ট্র থেকে ২০০ বিমান কেনার কথা নিশ্চিত করল চীন

12

হরমুজ প্রণালিতে কড়া নিয়ন্ত্রণে ইরান

13

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

14

জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিল যুক্তরাষ্ট্র

15

বিশ্বকাপ ফাইনাল মাতাতে নতুন লুকে শাকিরার প্রস্তুতি

16

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাল বাংলাদেশ

17

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

18

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

19

পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল নেতা সুজিত বসু

20