অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে কোস্ট গার্ডের অভিযান, জব্দ ৮৩ লাখ মিটার জাল

মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে দেশজুড়ে অভিযান এবং নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নদ-নদী, উপকূলীয় অঞ্চল ও সমুদ্রসীমায় নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক মাছ ধরার নৌযানে তল্লাশি চালানো হচ্ছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে। ইলিশের প্রজননক্ষেত্র সুরক্ষিত রাখা ও নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ডের চারটি জোনের অধীন বিভিন্ন স্টেশন ও আউটপোস্ট থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে জব্দ ৮৩ লাখ মিটারের বেশি জাল

কোস্ট গার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা বাস্তবায়নে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত ৮৩ লাখ ৩০ হাজার ৯০০ মিটার জাল, ১৫৫ কেজি ইলিশ মাছ এবং ১৪টি নৌকা জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ২৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

সংস্থাটি জানায়, মৎস্য প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দ করা জাল ধ্বংস করা হয়েছে। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং নৌকাগুলো সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশের মাছ ধরার ট্রলার যাতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করতে না পারে, সে জন্য টহলরত জাহাজগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

১৬ জেলার ৫৪ উপজেলায় বিশেষ নজরদারি

কোস্ট গার্ড সূত্র জানিয়েছে, সংস্থাটির আওতাধীন ১৬টি জেলার ৫৪টি উপজেলায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত ও বিশেষ টহল এবং সন্দেহজনক নৌযানে তল্লাশি চালানো হচ্ছে।

বিশেষ নজরদারির আওতায় রয়েছে চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি। এ ছাড়া বাগেরহাটের শরণখোলা ও বগী, চট্টগ্রামের বহির্নোঙর এলাকা এবং লক্ষ্মীপুরের রায়পুর ও কমলনগরেও তুলনামূলক বেশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

দুর্গম এলাকায় অবৈধ মাছ শিকার ঠেকানো বড় চ্যালেঞ্জ

নিষেধাজ্ঞা চলাকালে দুর্গম নদ-নদী ও উপকূলীয় এলাকায় রাতের আঁধারে গোপনে মাছ ধরা এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কোস্ট গার্ড।

এ চ্যালেঞ্জ মোকাবিলায় নিয়মিত টহল, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কোস্ট গার্ড জানিয়েছে, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

৬ লাখ ৪৬ হাজারের বেশি জেলে পরিবার পাবে চাল

নিষেধাজ্ঞার কারণে মাছ ধরতে না পারা জেলেদের জীবনযাত্রা নির্বাহে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। এ কর্মসূচিতে ৩৮ জেলার ১৬৮টি উপজেলার মোট ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারের জন্য পরিবারপ্রতি ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হচ্ছে।

বিভাগভিত্তিক বরাদ্দের হিসাবে ঢাকা বিভাগে ৬৫ হাজার ৭১৭, বরিশাল বিভাগে ৩ লাখ ৫৮ হাজার ৫১৬, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ৫৯ হাজার ৫৯৫, ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ১৬৩, খুলনা বিভাগে ১৮ হাজার ৭৬২, রাজশাহী বিভাগে ১৯ হাজার ৪১১ এবং রংপুর বিভাগে ১৬ হাজার ১২৬ জন জেলের কথা উল্লেখ করা হয়েছে।

এ সহায়তার লক্ষ্য হলো নিষেধাজ্ঞার সময় মাছ ধরা থেকে বিরত থাকা জেলে পরিবারগুলোর খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা।

সচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট বিতরণ

অভিযানের পাশাপাশি জেলেদের সচেতন করতেও কাজ করছে কোস্ট গার্ড। বিভিন্ন এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ এবং আলোচনা সভার মাধ্যমে নিষেধাজ্ঞা মেনে চলার গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

জেলেদের বোঝানো হচ্ছে, প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধ রাখলে মাছের বংশবৃদ্ধির সুযোগ বাড়ে। এর সুফল ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও প্রাপ্যতায় প্রতিফলিত হতে পারে।

ভোলার চরফ্যাশনের জেলে বুরহান উদ্দিন বাসসকে বলেন, সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধিতে সহায়ক হবে। এতে দীর্ঘমেয়াদে জেলেরাই উপকৃত হবেন। নিষেধাজ্ঞার সময় সরকার খাদ্যসহায়তা দেওয়ায় জেলেদের জীবনযাত্রার চাপও কিছুটা কমবে বলে তিনি মনে করেন।

নিষেধাজ্ঞা এক মাস করার পরামর্শ মৎস্য বিশেষজ্ঞের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ২২ দিনের নিষেধাজ্ঞা একটি ফলপ্রসূ উদ্যোগ। তবে প্রজনন সুরক্ষা আরও কার্যকর করতে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে এক মাস করার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন।

তাঁর ভাষ্য, নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পরও ডিমওয়ালা ইলিশ জেলেদের জালে ধরা পড়তে দেখা যায়। তাই প্রজননকাল বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞার সময়সীমা নির্ধারণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা চলাকালে একশ্রেণির অসাধু জেলে আইন অমান্য করে মাছ ধরতে নামেন। এ সময় কোস্ট গার্ডের নিয়মিত টহল ও অভিযান অবৈধভাবে ইলিশ আহরণ বন্ধ এবং মা ইলিশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিষেধাজ্ঞা মানতে সবার সহযোগিতা চেয়েছে কোস্ট গার্ড

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান ও নজরদারি বাড়ানো হয়েছে। নিয়মিত টহল ও বিশেষ অভিযানের পাশাপাশি জেলেদের সচেতন করার কার্যক্রমও চলছে।

তিনি জানান, ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে জেলে, মৎস্য ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

নিষেধাজ্ঞা লঙ্ঘন বা অবৈধ মাছ শিকারের তথ্য জানাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, আইন প্রয়োগের পাশাপাশি জেলেদের সহযোগিতা ও জনসচেতনতা নিশ্চিত করা গেলে মা ইলিশের প্রজননক্ষেত্র সুরক্ষায় কার্যক্রম আরও কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘটনার সময় আমি বাসায় ছিলাম না:কাঠগড়ায় গাজী নজরুল

1

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার ৯ দেশ

2

দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ১-১ গোলে ড্র

3

ভারত-চীনে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে শঙ্কা

4

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : ডিএমপি

5

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান, আনুষ্ঠানিক ঘোষণা মঙ্গলবার

6

ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর ভারতীয় ব্যাটারদের তুলোধুনা করল

7

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মামা কারাগারে

8

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ

9

মেসির জাদুতে প্লে-অফে মায়ামি, গোল করেই থামলেন না আর্জেন্টাই

10

১৯৪২ সালের পর ভয়াবহ বন্যা ইস্তাম্বুলে

11

দিল্লিতে আটক ৬ বাংলাদেশি

12

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. সাহ

13

রাজপরিবারের সদস্য হলে আমি হ্যারি-মেগানকে ফেরত নিতাম না: ট্রা

14

বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

15

ভেনেজুয়েলা ভূমিকম্পে ১ লাখ মৃত্যুর আশঙ্কা ইউএসজিএসের

16

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল

17

বাড়ছে বিবাহবিচ্ছেদ, বছরে ৪৮০৩ তালাক

18

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে নিরাপত্তা শঙ্

19

এই সরকার ভাবছে সব দখল করবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল: নাহিদ

20