ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

রামিসা হত্যা মামলায় আদালতে হাজির সোহেল ও স্বপ্না

রামিসা হত্যা মামলার আসামি আদালতে হাজির |সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে সোমবার সকালে আদালতে হাজির করা হয়েছে। সকাল পৌনে ৯টার দিকে তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয়। এদিন মামলাটির অভিযোগ (চার্জ) গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন গত ২৪ মে মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ১ জুন শুনানির দিন নির্ধারণ করেন। আদালত সূত্র জানিয়েছে, অভিযোগ গঠনের মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে কি না, সে বিষয়ে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারিক কার্যক্রমের জন্য শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে গত রোববার ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সরকার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চায়। তিনি জানান, সাক্ষ্য-প্রমাণ, তদন্ত প্রতিবেদন এবং আসামির স্বীকারোক্তির ভিত্তিতে কঠোর শাস্তির বিষয়টি আদালতের বিবেচনায় থাকবে।

উল্লেখ্য, নিহত রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে সকালে অভিযুক্ত স্বপ্না আক্তার কৌশলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা সন্দেহবশত ওই বাসার সামনে গেলে রামিসার স্যান্ডেল দেখতে পান। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সোহেল রানার শোবার ঘরে শিশুটির মস্তকবিহীন মরদেহ এবং বাথরুমের একটি বালতিতে মাথা পাওয়া যায়।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। ২০ মে আদালতে দেওয়া জবানবন্দিতে সোহেল রানা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে এবং ঘটনার আগে মাদক সেবনের বিষয়েও উল্লেখ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত : অপু বিশ্বাস

1

সেই মোজাম্মেলের বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ

2

মার্কিন প্রস্তাবের জবাব উপযুক্ত সময়ে দেয়া হবে : ইরান

3

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপ ব্যর্থ হবে

4

বিশ্ব ধরিত্রী দিবস আজ

5

পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড প্রায় ৫ কোটি টাকা টোল আদায়

6

মার্কিন আটক থেকে মুক্ত ইরানি নাবিকরা এখন পাকিস্তানে

7

বিশ্বকাপে নেইমারকে দেখতে চান মেসি

8

চীনের শানসি খনি দুর্ঘটনায় উদ্ধারকাজে রোবট মোতায়েন

9

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

10

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু বুধবার

11

আইপিএলে একা সূর্যবংশীই জিতলেন পাঁচ পুরস্কার

12

হাভার্টজের শেষের গোলে আর্সেনালের জয়

13

ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী ১০৭ মুসলিম প্রার্থী

14

অন্তর্বর্তীর অদক্ষতায় ফোকলা অর্থনীতি

15

সিলেটে সুরমা নদী উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৪,৬৩

16

রাশিয়ার ‘শাহেদ ড্রোন’ রুখতে মরিয়া ইউক্রেন

17

সাভারের জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

18

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

19

পুলিশকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার আ

20