ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হামের উপসর্গে একদিনে ১৬ শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ শিশু।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৬ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪৪২ শিশু।

একই সময়ে সারাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৬২২ জনে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৬৩ হাজার ৮১৩ শিশু।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত না হলে সংক্রমণ আরও বাড়তে পারে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা ও প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা এবং টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

চিকিৎসকরা অভিভাবকদের শিশুদের জ্বর, শরীরে লালচে দানা, কাশি বা চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যা ইস্যুতে বিস্ফোরক দাবি মমতার

1

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

2

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

3

প্রথমবারের মতো ইরানের সঙ্গে যোগাযোগ করল সৌদি

4

হরমুজ উত্তেজনায় আবারও বাড়ল তেলের দাম

5

চীনের আমন্ত্রণে বেইজিংয়ে বিএনপির প্রতিনিধি দল

6

স্থানীয় নির্বাচনে জোটে না যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

7

ডিসি সম্মেলনে আসছে প্রায় ৫০০ প্রস্তাব

8

ইরান যুদ্ধে ২৮০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের

9

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর

10

হরমুজ প্রণালী পাড়ি দিল দুই চীনা ট্যাংকার

11

ছাত্রদলের ২৯ ইউনিটে নতুন কমিটি ঘোষণা

12

ইরান যুদ্ধের প্রভাব আমেরিকানদের অর্থনীতিতে পড়বে: আরাগচি

13

স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

14

কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানে আগুন

15

নারী আসনে এমপি হতে যাচ্ছেন এনসিপির মাহমুদা মিতু

16

দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

17

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যু

18

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

19

কলকাতা হাইকোর্টে নিজেই মামলায় লড়লেন মমতা ব্যানার্জী

20