অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: জামায়াত আমির

ছবি: সংগৃহীত



জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের পর জনগণ ভেবেছিল ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কিন্তু দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে।

ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা থেকে বিরত না থাকলে দেশের মানুষ আওয়ামী লীগের মতোই তাদের বিতাড়িত করবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সীরাতুন্নবী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ অভিযোগ করেন।

তিনি আরও বলেন, একটি বিশেষ রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করা হয়েছে। একইসঙ্গে একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসও গায়েব করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা।


জামায়াত আমির বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল চূড়ান্ত যুদ্ধের রিহার্সেল। সেই অভ্যুত্থানের চেতনা ধারণ করে রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন।

শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, অপরাধের দায় নিয়ে যারা দেশ ছেড়েছেন, তাদের আর দেশে ফেরার সুযোগ নেই।

বাংলাদেশের পাসপোর্টের অবস্থান নিয়েও সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, সভ্য দেশের অন্যতম মাপকাঠি পাসপোর্ট সূচকেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। দেশের নাগরিকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।


 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

1

মিশরকে হারিয়ে প্রস্তুতিতে জয় পেল ব্রাজিল

2

ঈদযাত্রায় ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস

3

‘আমি মিথ্যা বলব না, এখনও কষ্ট হচ্ছে’, বিশ্বকাপের পর এমবাপ্পে

4

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

5

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করল বিজিবি

6

বিদায়ের পরও শান্তির বার্তা, হৃদয় ছুঁয়ে গেল ইরান

7

ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির ট্রাকসেল শুরু

8

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে ২২ নিহত

9

সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

10

বিশ্বকাপে বিশ্ব অর্থনীতির জয়গান

11

যেসব কারণে মমতার দলের ভরাডুবি

12

বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে

13

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

14

বিশ্বকাপে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত স্থাপন করলেন জাপানি দর্শকরা

15

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহে

16

দেশের ইতিহাসে সবচেয়ে সফল নির্বাচন—সেনাপ্রধানের মন্তব্য

17

বিতর্ক এড়াতে আর্জেন্টিনা-স্পেন ম্যাচে ৭ দেশের রেফারি

18

বিশ্বকাপে না খেলেও প্রায় ৯৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ফুটবল

19

কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

20