অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনসহ ৩ শিশুর

ছবি: সংগৃহীত



পাবনা সদরে বর্ষার পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো, দাশপাড়া গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬) এবং একই গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭)।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে তারা। এ সময় প্রথমে একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পরপর আরও দুজন ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ

1

হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশনে ব্রাজিল

2

ইনিংস ঘোষণা করে পাকিস্তানকে চাপে ফেলল বাংলাদেশ

3

জন্মদিন আসার আগেই মেসিকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন স্কালোনি

4

অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

5

মেসির গোল্ডেন বল 'ছিনতাই' করা হয়েছে: ব্রাজিলিয়ান কিংবদন্তি

6

১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

7

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট

8

নতুন ভিসিকে বাধা, ডুয়েটে ব্লকেড

9

দ্রুত চুক্তির আশায় ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

10

কম বয়সে চুল পাকা, বংশগত কারণ নাকি ভিটামিনের ঘাটতি?

11

খাদ্য নিরাপত্তায় বহুমুখী সুরক্ষাবলয়

12

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সম্পন্ন হয়েছে: ট্রাম্প

13

আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পূর্ণ করলেন মোস্তাফিজুর রহমান

14

ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা

15

স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্

16

ব্রাজিল দলের সঙ্গে আমার পথচলা শেষ: নেইমার

17

চোটে অনিশ্চিত নেইমার, পরিবারে আসছে নতুন সন্তান

18

বিদ্যুতের দাম বাড়ানোর চিন্তায় মরিয়া সরকার

19

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

20