অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের জরুরি বিভাগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে স্বেচ্ছাসেবক দল নেতা জুয়েল হোসেন নিরবকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা শাহেদ ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। রোববার (২৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

হাসপাতালের জরুরি বিভাগে এমন হামলার ঘটনায় চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আহত জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জরুরি বিভাগের ভেতরেও মারধরের অভিযোগ

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের কক্ষে জুয়েলকে চেয়ার দিয়ে আঘাত করার পাশাপাশি কিল-ঘুষি ও লাথি মারা হচ্ছে। অভিযোগ অনুযায়ী, শাহেদ ও তাঁর অনুসারীরা এ হামলায় জড়িত ছিলেন।

আহত জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি।

অভিযুক্ত শাহেদ দালাল বাজার ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। এ ছাড়া লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বলে জানা গেছে।

মোবাইল কেনাবেচা নিয়ে বিরোধের জেরে মারামারি

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, সন্ধ্যায় মোবাইল ফোন কেনাবেচা নিয়ে শাহেদ ও জুয়েলদের মধ্যে বিরোধ থেকে মারামারির ঘটনা ঘটে। এতে আহত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে যান জুয়েল।

অভিযোগ রয়েছে, শাহেদ তাঁর অনুসারীদের নিয়ে হাসপাতালের সামনে জুয়েলকে মারধর করেন। একপর্যায়ে মারধর থেকে বাঁচতে জুয়েল জরুরি বিভাগের কক্ষে আশ্রয় নিলে সেখানেও তাঁকে আক্রমণ করা হয়। এ সময় চেয়ার দিয়ে আঘাতসহ এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয় বলে অভিযোগ।

এ বিষয়ে বক্তব্য জানতে শাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা ছাত্রদলের

জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি জানান, শাহেদ দালাল বাজার কলেজ ছাত্রদলের ক্লাস কমিটির নেতা ছিলেন। বর্তমানে তাঁর কোনো সাংগঠনিক পদ নেই। তবে তিনি পৌর ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তাঁদের ভাষ্য, এ ঘটনায় শাহেদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে দেওয়ার উদ্যোগ

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অরূপ পাল বলেন, হাসপাতালে হামলার ঘটনা দুঃখজনক। সিসিটিভি ক্যামেরায় হামলার দৃশ্য স্পষ্টভাবে ধারণ হয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরাও আতঙ্কের মধ্যে রয়েছেন।

অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে বরণে লাখো সমর্থকের ঢল, হারের পরেও বীরের সম্মান

1

শুধু ইরানের নয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সব মুসলমানের শত্রু: খাম

2

৩৬ বছরের মধ্যে ব্রাজিলের সবচেয়ে বাজে বিশ্বকাপ

3

উদ্যোক্তা হতে ঋণের আবেদন ৮ জেলার সাড়ে ১৮ হাজার তরুণের

4

ফিতরাতি বাস্তুতন্ত্রের মানুষ-দর্শন

5

আড়ালে পিটিআই নেতাদের সঙ্গে যোগাযোগ

6

হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা

7

১ হাজার মাদরাসায় চালু হচ্ছে কারিগরি কোর্স : শিক্ষামন্ত্রী

8

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

9

বদির জামিন স্থগিত করল আপিল বিভাগ

10

শিক্ষার্থীরা রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধের সিদ্ধান্ত

11

এমআরটি প্রকল্পের ধীরগতিতে চরম ভোগান্তি

12

পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্র

13

ওমান উপকূলে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, দুই নাবিক নিখোঁজ

14

আর্জেন্টিনার বিরুদ্ধে প্রচারণায় টাকা ঢালছে ব্রাজিল: আর্জেন্ট

15

আজই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি: রুবিও

16

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

17

৬৮ বছর পর বিশ্বকাপে এক দিনে চারটি ম্যাচ ড্র

18

কেপ ভার্দের বিপক্ষে পরাজয়ের মুখ দেখবে মেসি: পূর্ব তিমুর প্রে

19

তুমি চাইলে আমার গোল্ডেন বলটা নিতে পারো: মেসি

20