অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি!

ছবি: সংগৃহীত



যুক্তরাষ্ট্রের টেক্সাসে আর্জেন্টিনা বনাম জর্ডানের মধ্যকার গ্রুপের শেষ ম্যাচে ৭০ হাজারের বেশি দর্শক ছিলেন গ্যালারিতে, তাদের মধ্যে একজন বিশেষ নজর কেড়েছেন।

৮০তম মিনিটে লিওনেল মেসি দলের তৃতীয় গোল করার কিছুক্ষণ আগে জর্ডানের এক দর্শকের হাতে প্ল্যাকার্ড উঁচু করে রাখতে দেখা যায়। সেখানে লেখা, ‘এই টিকিটগুলোর জন্য আমরা আমাদের উট বিক্রি করে দিয়েছি’।

লেখাটির ডানপাশে জর্ডানের পতাকা, আরেক পাশে সানগ্লাস চোখে ও মাথায় পাগড়ি পরা একটি উটের ছবি, তার গলায় ঝুলানো একটি কাগজে লেখা, ‘ওর্থ ইট’ মানে সার্থক। 

এর আগেই চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার জালে প্রথম কোনো দল হিসেবে বল জড়ায় জর্ডান। মুসা আল তামারির সেই গোল দেখার পরই হয়তো ওই ভক্ত-সমর্থকের মনে হয়েছে, বেশি দাম দিয়ে টিকিট কেনা বিফলে যায়নি।

বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম দুটি ম্যাচে জর্ডান হেরে যাওয়ায় জে গ্রুপ থেকে তাদের বিদায় নিশ্চিত হয়ে যায়। অস্ট্রিয়ার কাছে ৩-১ ও আলজেরিয়ার কাছে ২-১ গোলে হারে তারা। শেষটাও হলো ৩-১ গোলে আর্জেন্টিনার কাছে হেরে। দেশটির প্রথম বিশ্বকাপ শেষ হলো কোনো সাফল্য ছাড়াই।

প্রসঙ্গত, এবারের বিশ্বকাপের টিকিটের দাম আকাশছোঁয়া। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের মূল্য ফাইনালের, প্রায় সাড়ে ৭ লাখ টাকা। সবচেয়ে সস্তা টিকিটের দাম ছিল ১২০ ডলার, সর্বোচ্চ ২৫০ ডলার। টিকিটের দাম অনেক হলেও ভক্ত-সমর্থকদের ভিড় ছিল দেখার মতো। আমেরিকার একাধিক ভেন্যুতে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিত হয়েছেন।

   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন সামরিক শক্তি পর্যবেক্ষণে চীনের নজর

1

যুক্তরাজ্যে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে সফল স্টেন্ট স্থাপন

2

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা, কবে কখন শুরু, জেন

3

স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা

4

স্বেচ্ছায় আত্মগোপনে থাকা সেই স্বর্ণ ব্যবসায়ী পরিবারসহ আটক

5

জবিতে ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

6

পানামাকে হারিয়ে ঘানার নাটকীয় জয়

7

এখন পর্যন্ত দেশে হামের টিকা পেয়েছে ১ কোটি ৭২ লাখ শিশু

8

জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

9

অভিবাসী থেকে বিশ্বচ্যাম্পিয়ন, ইয়ামাল নিকোর সাফল্যের অনুপ্রের

10

‘সবকিছুই তার ইচ্ছের ওপর’, ২০৩০ বিশ্বকাপে মেসির খেলা প্রসঙ্গে

11

ফোনে কথা হয়েছে, মেসি আমাকে নিজের সই করা জার্সি পাঠাবে

12

নবম পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকা

13

পারভেজ হত্যা মামলা: মুন্না ও কামরুলের ২ দিনের রিমান্ড

14

এক আইডিতে মিলবে সব সেবা

15

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

16

ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার

17

প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

18

প্রথম একক ফুটবলার হিসেবে পেলেন প্রিন্সেস অব অস্তুরিয়াস পুরস্

19

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত : ট্রাম্পের

20