ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

হাওরাঞ্চলের ৬ জেলায় আজ থেকে ধান-চাল সংগ্রহ শুরু

প্রতীকী ছবি

হাওরাঞ্চলের বন্যাকবলিত কৃষকদের সহায়তায় সরকার আজ রোববার থেকে ছয় জেলায় একযোগে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। পূর্ব নির্ধারিত সময়ের আগেই এই উদ্যোগ নেওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

যেসব জেলায় এই কার্যক্রম শুরু হয়েছে সেগুলো হলো— নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। এসব এলাকার হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকদের সহায়তায় দ্রুত সিদ্ধান্ত নেয় সরকার।

খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোরো ধান সংগ্রহের নির্ধারিত তারিখ ৩ মে অপরিবর্তিত থাকলেও চাল সংগ্রহের সময়সূচি ১৫ মে থেকে এগিয়ে এনে একই দিনে শুরু করা হয়েছে। এর ফলে কৃষকরা দ্রুত তাদের উৎপাদিত ফসল বিক্রির সুযোগ পাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের অন্যান্য জেলায় পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধান সংগ্রহ ৩ মে এবং চাল সংগ্রহ ১৫ মে থেকেই শুরু হবে।

সংশ্লিষ্টরা বলছেন, হাওর অঞ্চলের কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে এই আগাম সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে কৃষকরা ন্যায্যমূল্যে ধান ও চাল বিক্রি করতে পারবেন এবং তাদের আর্থিক ক্ষতি কিছুটা হলেও কমবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিয়েভে রাশিয়ার হামলায় স্কুল ক্ষতিগ্রস্ত : মেয়র

1

মার্কিন অবরোধেও অন্তত ৪ মাস টিকে থাকতে পারবে ইরান

2

লুকা জিদানসহ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আলজেরিয়ার

3

চুক্তি হলে খুলবে হরমুজ প্রণালী: ইরান

4

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান

5

গোপালগঞ্জের গ্রামে মেসি–নেইমার ভাস্কর্য ও বিশাল পতাকায় বিশ্ব

6

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

7

ইসলামে মানুষের প্রতি দয়া ও মানবসেবার গুরুত্ব

8

পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

9

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা

10

ইরান সংঘাত ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি: চাপে হোয়াইট হাউস

11

১৮২ রানে থামলো নিউজিল্যান্ড

12

অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বনলতা সেন

13

মাতৃত্ব শৃঙ্খল নয়, হোক আনন্দের

14

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

15

ফিফাকে নেতৃত্ব দেওয়ার জন্য ইনফান্তিনো ভুল ব্যক্তি: ব্রিটিশ প

16

ব্রাজিল-নরওয়ে মহারণ আজ বাংলাদেশ সময় রাত ২টায়

17

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা

18

কক্সবাজার যাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’

19

মন্তেশ্বরে বড় ব্যবধানে হারলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী

20