ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:০৮ এএম
অনলাইন সংস্করণ

জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসরের পর্দা উঠেছে বর্ণাঢ্য পরিবেশে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে শুরু হওয়া এই আয়োজন ফুটবলপ্রেমীদের জন্য হয়ে ওঠে এক স্মরণীয় অভিজ্ঞতা। ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম বিশ্বকাপের প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা এবং নাইজেরিয়ান তারকা বার্না বয়। তারা বিশ্বকাপের অফিসিয়াল সংগীত ‘দাই দাই’ পরিবেশন করে দর্শকদের উচ্ছ্বাসে ভাসিয়ে দেন।

অনুষ্ঠানের আরেকটি বড় আকর্ষণ ছিল ‘ডিএনএ’ শিরোনামের বিশেষ পরিবেশনা। এতে অংশ নেন ইতালীয় টেনর আন্দ্রেয়া বোচেলি, ফরাসি ডিজে ডেভিড গেটা, মার্কিন র‌্যাপার মেগান থি স্ট্যালিয়ন এবং ইজেএ। তাদের সম্মিলিত পারফরম্যান্স উদ্বোধনী অনুষ্ঠানকে নতুন মাত্রা দেয়।

আয়োজক দেশ মেক্সিকোর সংস্কৃতি ও ঐতিহ্যও তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। মঞ্চে পারফর্ম করেন জনপ্রিয় রক ব্যান্ড মানা, পপ তারকা বেলিন্ডা, লোকসংগীত শিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া ব্যান্ড লোস অ্যাঞ্জেলস আজুলিস। এছাড়া কিংবদন্তি মারিয়াচি শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ মেক্সিকোর জাতীয় সংগীত পরিবেশন করেন।

লাতিন আমেরিকার জনপ্রিয় সংগীতশিল্পীদের উপস্থিতিও ছিল নজরকাড়া। ভেনিজুয়েলার ড্যানি ওশেন এবং কলম্বিয়ার জে বালভিন ও রায়ান কাস্ত্রো তাদের প্রাণবন্ত রেগেটন পরিবেশনায় দর্শকদের মাতিয়ে তোলেন। মেক্সিকোর ঐতিহ্য ও আধুনিক লাতিন সুরের মিশেলে সাজানো পুরো অনুষ্ঠান বিশ্বকাপের বৈশ্বিক আবহকে আরও সমৃদ্ধ করে।

তিন আয়োজক দেশের বিশ্বকাপ আয়োজনের অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। কানাডা ও যুক্তরাষ্ট্রেও পৃথক উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে। প্রতিটি অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়েছে সংশ্লিষ্ট উদ্বোধনী ম্যাচের ৯০ মিনিট আগে।

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে। সেখানে কানাডিয়ান সংস্কৃতির বৈচিত্র্য ও সৃজনশীলতা তুলে ধরা হবে। অনুষ্ঠানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা। এছাড়া নোরা ফাতেহি, উইলিয়াম প্রিন্স, ভেজেড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়ও মঞ্চে থাকবেন।

উদ্বোধনী আয়োজনের শেষ এবং সবচেয়ে আকর্ষণীয় পর্ব অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে। বাংলাদেশ সময় ১৩ জুন ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে থাকবে হলিউড ধাঁচের চমকপ্রদ আয়োজন। মঞ্চে পারফর্ম করবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংক তারকা লিসা, ফিউচার এবং ব্রাজিলিয়ান গায়িকা আনিত্তার মতো আন্তর্জাতিক সুপারস্টাররা।

বিশ্বকাপ আয়োজক তিন দেশের তিনটি উদ্বোধনী অনুষ্ঠানকে এক সুতোয় বেঁধেছে একটি বিশেষ থিম—ফিফা বিশ্বকাপ ট্রফি। প্রতিটি দেশ তাদের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস এবং সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফির প্রতি শ্রদ্ধা জানাবে।

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে বিশ্বকাপ

বাংলাদেশের দর্শকরা একাধিক প্ল্যাটফর্মে সরাসরি বিশ্বকাপ উপভোগ করতে পারবেন। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন ছাড়াও সম্প্রচার করবে সময় টিভি, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টস। এছাড়া টফি, রবির ডিজিটাল অ্যাপ এবং গ্রামীণফোনের বায়োস্কোপ প্ল্যাটফর্মেও বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।

ফুটবল, সংস্কৃতি এবং বিনোদনের এক অনন্য মিলনমেলায় শুরু হওয়া ২০২৬ বিশ্বকাপ আগামী কয়েক সপ্তাহ ধরে বিশ্বের কোটি কোটি দর্শককে উৎসবের আবহে রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেতানিয়াহু ও আমি যুদ্ধের নায়ক: ট্রাম্প

1

মাটির অণুজীব কীভাবে মেঘ থেকে বৃষ্টি নামাতে সাহায্য করে

2

২০ মাসে ধর্ষণ ও নির্যাতনে নিহত ৬৪৩ শিশু

3

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

4

মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা

5

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

6

ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী

7

২৪ বিলিয়ন ডলার ছাড় ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান

8

তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকিতে শিশু ও বয়স্করা

9

জরিপে ৯২% ইসরাইলি মনে করেন যুদ্ধে জয়ী ইরান

10

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

11

রাষ্ট্রদ্রোহ মামলায় হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট

12

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করল ফ্রান্স

13

ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

14

কাঁচা কাঁঠালের স্বাস্থ্যকর বার্গার

15

ইরান সংঘাতে কমছে মার্কিন অস্ত্রভান্ডার

16

রামিসা হত্যা মামলায় আদালতে হাজির সোহেল ও স্বপ্না

17

বিশ্বকাপের রেফারি কীভাবে ঠিক করা হয়? জেনে নিন

18

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে যা যা থাকছে

19

বিশ্বকাপের ইতিহাসে আরও রেকর্ড মেসির

20