অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মেসিকে ঘুম পাড়িয়ে রাখতে চায়, ইংল্যান্ডের হুঙ্কার

ছবি: সংগৃহীত


 
 প্রতীক্ষিত ইংল্যান্ড-আর্জেন্টিনা লড়াইকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ম্যাচের আগে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ও উইঙ্গার জো কোল।

তার বিশ্বাস, লিওনেল মেসিকে আটকে দিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠবে থ্রি লায়ন্স।

‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে কোল বলেন, ‘আমাদের লিওনেল মেসিকে ঘুম পাড়িয়ে রাখতে হবে।


আমরা ওকে ঘুম পাড়িয়ে রাখব।’
তার এমন মন্তব্যের পর সাবেক ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার মাইকা রিচার্ডস বলেন, ‘তুমি এটা বলতে পারো না।

’তবে কোল নিজের অবস্থানে অনড় থেকে জবাব দেন, ‘আমরা পারব, শতভাগ পারব।’

এরপর নিজের ভবিষ্যদ্বাণী আরও জোরালোভাবে তুলে ধরে তিনি বলেন, ‘আমি এখনই বলছি, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে উঠবে।

আর্জেন্টিনার বিপক্ষে আমাদের গতি অনেক বেশি। আমরা তাদের হারাব। এটা আমি হৃদয় থেকে অনুভব করছি।’

যদিও কোলের সঙ্গে পুরোপুরি একমত নন স্কটল্যান্ডের সাবেক স্ট্রাইকার অ্যালি ম্যাককয়েস্ট। তার মতে, টুর্নামেন্টে টিকে থাকা চার দলের মধ্যে ইংল্যান্ড তৃতীয় সেরা দল। তবে তিনি বিশ্বাস করেন, আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থাকতে পারে ইংল্যান্ড।

ম্যাককয়েস্ট বলেন, ‘ভালো খবর হলো, তোমরা এমন একটি দলের বিপক্ষে খেলছ যাদের চেয়ে তোমরা ভালো। আমার মনে হয় ইংল্যান্ড আর্জেন্টিনার চেয়ে ভালো দল।’

তিনি আরও যোগ করেন, ‘রক্ষণে আর্জেন্টিনা খুব শক্তিশালী নয়। তবে সামনে মেসি আছে, সে যেকোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। সেটাই সবচেয়ে বড় সতর্কতার জায়গা। তবে দারুণ একটি ম্যাচ আমাদের অপেক্ষা করছে।’

অন্যদিকে, ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বকাপে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারানোর পর তিনি বলেন, ‘এটি বিশেষ একটি ম্যাচ। ইংল্যান্ডের বিপক্ষে এই প্রথম খেলব। আন্তর্জাতিক ফুটবলে ইংল্যান্ড ছাড়া প্রায় সবার বিপক্ষেই খেলেছি। ঐতিহ্যবাহী একটি দলের বিপক্ষে সেমিফাইনালের মতো ম্যাচ খেলতে পারাটা দারুণ ব্যাপার।’

আগামী বুধবার যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত হবে ইংল্যান্ড-আর্জেন্টিনার এই বহুল প্রতীক্ষিত সেমিফাইনাল। বিজয়ী দল জায়গা করে নেবে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের চাপের মধ্যেই নতুন ফেড প্রধানের শপথ

1

সরকারকে ‘মেজরিটির ভূতে’ ধরেছে: গোলাম পরওয়ার

2

রাজধানীর কালশীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

3

৬৮ হাজার এনআইডি সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

4

লেবাননে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ

5

সেপ্টেম্বরে প্রবাস আয় ২৭৪ কোটি ডলার

6

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

7

ভায়াগ্রা ব্যবহারের গুঞ্জন উড়িয়ে দিলেন ইংল্যান্ডের কোচ

8

দীর্ঘদিনের কোমর ব্যথার আধুনিক চিকিৎসা ও কার্যকর সমাধান

9

রাশিয়ার নির্বাচনে আবারও জিতল পুতিনের দল, যা বলছে চীন

10

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৪

11

যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেনে রুশ হামলা

12

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার অবনতি: ৯ নদীর পানি বিপৎসীমার ওপরে

13

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

14

হামের উপসর্গে একদিনে ১৬ শিশুর মৃত্যু

15

যুদ্ধবিরতি ভাঙলে ‘নতুন চমক’ দেখানোর হুঁশিয়ারি ইরানের

16

এইচএসসি অভিন্ন প্রশ্নপত্র

17

আমি এখন কার জন্য বাঁচব? মা ও তিন বোনকে হারিয়ে সিফাত

18

মেসির গোল্ডেন বল 'ছিনতাই' করা হয়েছে: ব্রাজিলিয়ান কিংবদন্তি

19

নতুন গান নিয়ে ফিরছেন ঈশিতা

20