অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

মেসিকে ছুঁয়ে দিয়ে মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছে এমবাপ্পে

ছবি: সংগৃহীত



 বিশ্বকাপ এলেই যেন অন্য এক মানুষে পরিণত হন এমবাপ্পে। সাজিয়ে বসেন গোল আর রেকর্ডের পসরা। ২০১৮ সালে আবির্ভাবে বাজিমাত করে ফ্রান্সকে এনে দেন দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। সেবার এমবাপ্পে করেছিলেন ৪ গোল।

এরপর ২০২২ বিশ্বকাপে শিরোপা জিততে না পারলেও নিজের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছিলেন ঠিকই। ফাইনালে হ্যাটট্রিকসহ করেন ৮ গোল।

তবে এবার যেন আগের কীর্তিকে ছাড়িয়ে যাওয়ার অভিযানে নেমেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত মাত্র ৪ ম্যাচেই করেছেন ৬ গোল। সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপ্পের গোল এখন ১৮টি।

গতকাল রাতে নিউ জার্সিতে বিশ্বকাপের শেষ ৩২–এ সুইডেনের বিপক্ষে জোড়া গোল করেছেন এমবাপ্পে। এর আগে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে সেনেগাল ও ইরাকের বিপক্ষেও করেন দুটি করে গোল। মোট ৬ গোলে চলতি আসরে সর্বোচ্চ গোলে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন এমবাপ্পে। অবশ্য ম্যাচ একটি তিনি বেশি খেলেছেন।

সুইডেনের বিপক্ষে জোড়া গোলের সুবাদে এমবাপ্পে এখন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও। এর আগে ১৬ গোল নিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে দুইয়ে ছিলেন তিনি। এখন তাঁর সামনে শুধুই মেসি। তবে মেসিকে ১৯ গোল করতে ২৬ ম্যাচ খেলতে হলেও এমবাপ্পে কাছাকাছি পৌঁছে গেছেন ১৮ ম্যাচেই।

২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড বিশ্বকাপের গোলসংখ্যায় কোথায় গিয়ে থামেন, সেটি দেখার বিষয়। আপাতত এই বিশ্বকাপে লড়াইটা তাঁর মেসির সঙ্গে। এই মুহূর্তে আর্জেন্টাইন মহাতারকার ঘাড়ে নিশ্বাস ফেলছেন ফরাসি তারকা।  

বিশ্বকাপে সর্বোচ্চ ৫ গোলদাতা
দেশ গোল
লিওনেল মেসি আর্জেন্টিনা ১৯
কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স ১৮
মিরোস্লাভ ক্লোসা জার্মানি ১৬
রোনালদো নাজারিও ব্রাজিল ১৫
জার্ড মুলার জার্মানি ১৪

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত সৌদি আরব

1

আমরা হারিনি, পদত্যাগে অস্বীকৃতি মমতার

2

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

3

যুক্তরাষ্ট্র ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে

4

হয়রানি না করার নিশ্চয়তা পেলেই দেশে ফিরবেন সাকিব আল হাসান

5

বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়ে ফের বিতর্ক

6

ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

7

মেসিকেই সেরা মানেন ইয়ামাল

8

তেলের দাম কমালো চীন

9

নেপালের বন্যাদুর্গত এলাকাগুলো ৩ মাসের জন্য ‘দুর্যোগকবলিত অঞ্

10

বিশ্বকাপে রূপকথা লিখে গেলেন ভোজিনহারা, বিশ্বকে শেখালেন স্বপ্

11

৯ ম্যাচে ৩৮ গোল মেসির, প্রতিপক্ষ কারা?

12

কাপ্তাই হ্রদের পানির স্তর কমে লঞ্চ চলাচল বন্ধ

13

মাঝ আকাশে বিমানে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

14

টাঙ্গাইলে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

15

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল

16

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা,কবে-কখন ম্যাচ

17

আমরা পৃথিবীর রাজা না: ইনফান্তিনো

18

সীমান্তে অনুপ্রবেশ রোধে সমুদ্রে ১৬০০ ফুটের প্রাচীর তুলছে স্প

19

কিছু সমীকরণ মিললেই নকআউটে খেলতে পারবে ইরান

20