অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

সুইজারল্যান্ডের বিপক্ষে রক্তাক্ত মেসি, যা ঘটেছিল

ছবি: সংগৃহীত



বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোটের শিকার হন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি সংঘর্ষে তার ডান চোখের ওপর আঘাত লাগে। ফলে ম্যাচ চলাকালীনই তাকে মাঠের পাশে প্রাথমিক চিকিৎসা নিতে হয়। খবর আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের। 

সুইজারল্যান্ড গোল করে ম্যাচে সমতা ফেরানোর পর নির্ধারিত বিরতিতে (হাইড্রেশন ব্রেক) আর্জেন্টিনার মেডিকেল টিম দ্রুত মেসির কাছে ছুটে যায়। চিকিৎসকরা তার ডান চোখের ওপর বরফ দেন। আঘাতটি গুরুতর না হলেও সতর্কতার অংশ হিসেবে তাকে পর্যবেক্ষণ করা হয়।

জানা যায়, সুইজারল্যান্ডের মিডফিল্ডার গ্রানিত জাকার সঙ্গে সংঘর্ষের সময় মেসির চোখের পাতার ওপরে কেটে যায়। তবে এই চোট তাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি ম্যাচের বাকি সময় মাঠে ছিলেন এবং দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

চোখে আঘাত পাওয়ার পরও নিজের স্বাভাবিক ছন্দ ধরে রাখেন মেসি। সুইজারল্যান্ডের বিপক্ষে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলের পেছনে ছিল তার দুর্দান্ত অ্যাসিস্ট। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্ট করা ফুটবলারদের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলের রেকর্ডের সঙ্গে সমতায় পৌঁছান আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচে মেসিকে ঘিরে আরেকটি আলোচিত ঘটনা ছিল পর্তুগিজ রেফারি জোয়াও পিনেইরোর সঙ্গে তার কথোপকথন। একটি সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে মেসি রেফারির কাছে নিজের আপত্তি জানান। সে সময় মেসিকে বলতে শোনা যায়, ‘ঠিকভাবে কথা বলুন, অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মানের সঙ্গেই কথা বলেছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করল বাংলাদেশ

1

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর

2

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘সাইলেন্ট এক্সপেল

3

স্পেসএক্সের আইপিওতে শেয়ার মূল্য ১৩৫ ডলার

4

নতুন করে কৌতূহলের জন্ম দিচ্ছে মেসির চিঠির কেটে দেওয়া সেই শব্

5

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতির দাবি ইরানের

6

বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত চিকিৎসক স্ত্রী, পাশেই স্বামীর নিথর

7

চুক্তি না মানলে আরো ভয়াবহ হামলা শুরু হবে : ট্রাম্প

8

এমবাপে নিশ্চিত, ফাইনালেও গোল করবেন মেসি

9

বাংলাদেশকে সত্যিই ভালোবাসি,তাদের সমর্থন অসাধারণ: মার্তিনেজ

10

অনলাইন আর্থিক প্রতারণা রোধে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

11

চুল কেটে ভিডিও কলে গার্দিওলাকে চমকে দিলেন হালান্ড

12

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হলো হজ ফ্লাইট ২০২৬

13

অ্যানথ্রপিকের ক্লদ ফেবল-৫ উন্মুক্ত

14

মেসি-রোনালদো বিতর্কে ইতি টানলেন স্কালোনি: ‘কোনো সন্দেহ নেই,

15

মেসির জোড়া গোলে মায়ামির জয়

16

আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দু এখন পাকিস্তান

17

মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে

18

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা আশ্রয় নিল

19

রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে বাংলাদেশ অর্থনীতি

20