অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০৪ এএম
অনলাইন সংস্করণ

‘এটাই আর্জেন্টিনা, এই দল কখনো হাল ছাড়ে না’, রুদ্ধশ্বাস জয়ের পর স্কালোনি

ছবি: সংগৃহীত


 
 কেপ ভার্দের বিপক্ষে ১২০ মিনিটের স্নায়ুচাপ আর চরম উত্তেজনার এক রুদ্ধশ্বাস জয়ের পর যখন বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত হলো, তখন লিওনেল স্কালোনির কথাতেও যেন ফুটে উঠল সেই স্বস্তির নিঃশ্বাস।

চোখেমুখে স্পষ্ট আবেগ এবং তখনও উত্তেজনায় বুকের ধড়ফড়ানি কমেনি, এমন অবস্থায় আলবিসেলেস্তেদের দায়িত্ব নেওয়ার পর অন্যতম এক হৃদয়স্পর্শী প্রতিক্রিয়া জানালেন এই কোচ।

তিনি জোর দিয়ে বলেন, ‘এই দল কখনো হাল ছাড়ে না।’ এরপর স্বস্তি আর আবেগের মিশেলে তিনি স্বীকার করেন, ‘কোচ হিসেবে আমার ১০০তম ম্যাচে হেরে যাওয়াটা হতো অনেক খারাপ, কিন্তু ফুটবল এমনই অনিশ্চিত।

’
অতিরিক্ত সময়ের নাটকীয় সমাপ্তির পর মাঠের সাইডলাইনে দাঁড়িয়ে চিন্তিত স্কালোনি বলেন, ‘এটি ছিল অত্যন্ত কঠিন একটি ম্যাচ। তবে ইতিবাচক দিকটি হলো, এই দল কখনোই আশা ছাড়ে না।

আমি আমাদের প্রতিপক্ষকে অভিনন্দন জানাই; মানুষ যখন বলে কোনো প্রতিপক্ষই সহজ নয়... আজ তারা প্রমাণ করেছে যে তারা সত্যিই বড় একটি দল।’

আবেগ সরিয়ে রেখে মাঠের ফুটবলের দিকে নজর দিলে দেখা যায় আজ আর্জেন্টিনা বেশ ধুঁকছিল।

তবে স্কালোনি মূলত প্রতিকূল পরিস্থিতিতেও খেলোয়াড়দের শারীরিক পরিশ্রম এবং জয় ছিনিয়ে আনার সাহসের প্রশংসা করেন। তিনি বলেন, ‘এটাই আর্জেন্টিনা, যারা বিষয়টি বোঝেন না তাদের জন্য এটি বোঝা কঠিন; তবে আমরা আর্জেন্টাইনরা বিষয়টি বুঝি, এই জার্সি গায়ে খেলা মোটেও সহজ কাজ নয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করায় ট্রাম্পকে মানসিক রো

1

সঙ্গীর ভালোবাসা নিয়ে অতিরিক্ত সন্দেহ, কী করবেন?

2

কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি

3

মুখে ছত্রাক সংক্রমণের লক্ষণ ও প্রতিকার

4

রূপকথার মতো অভিষেক এশিয়ান গেমসে, হ্যাটট্রিক স্বর্ণপদক চীনা

5

গুম-নির্যাতন, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

6

পায়ের গোড়ালির ব্যথা: কারণ, লক্ষণ ও করণীয়

7

দুই বছর পর শান্তর সেঞ্চুরি

8

রোবট কুকুরে মাস্ক-জাকারবার্গ থেকে কিম জং উন

9

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯৫ শতাংশ

10

সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টে আসছে পরিবর্তন

11

লাখ ছাড়াল মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম

12

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

13

মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে

14

হাসনাতের ওপর হামলার নিন্দা জানাল যুবশক্তি

15

কোয়ার্টার ফাইনালে না উঠলে পরেরবারই বিশ্বকাপ জেতে ব্রাজিল, ইত

16

এই বিশ্বকাপেই ভিনিসিউসের আসল রূপ দেখবে বিশ্ব

17

মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সের সঙ্গে আলোচনায় গুগল

18

গ্রিনল্যান্ডে মার্কিন কনস্যুলেট উদ্বোধনের বিরুদ্ধে বিক্ষোভ

19

ব্রিটেনের প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে অ্যান্ডি বার্নহ্যাম

20