অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

আবারও পোশাক নিয়ে প্রশ্নের মুখে জেলেনস্কি, প্রতিক্রিয়ায় যা বললেন

ছবি: সংগৃহীত


ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি পোশাক নিয়ে আবারও সাংবাদিকের প্রশ্নের মুখে পড়েছেন তবে এবার সমালোচনা নয় বরং জেলেনস্কির প্রশংসাই করা হয়েছে। গতকাল হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন জেলেনস্কি। 

রক্ষণশীল সাংবাদিক ব্রায়ান গ্লেন জেলেনস্কির উদ্দেশ্যে বলেন, ‘আপনাকে এই পোশাকে অসাধারণ দেখাচ্ছে। যদিও এর আগে ফেব্রুয়ারিতে ওভাল অফিসে জেলেনস্কির পোশাক নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন ব্রায়ান গ্লেন। 

এ সময় ট্রাম্প জেলেনস্কি এবং ওই সাংবাদিকের কথার মধ্যে হস্তক্ষেপ করে বলেন, ‘আমিও একই ধারণা পোষণ করছি।’ ট্রাম্প বলেন, এর আগে এই সাংবাদিকই আপনাকে পোশাক নিয়ে কটাক্ষ করেছিলেন। এ সময় পুরো রুম জুড়ে হাসির রোল বয়ে যায়। 

জবাবে জেলেনস্কি বলেন, বিষয়টি আমার স্মরণে আছে। এখনও আমি একই ধরনের পোশাক পরেছি। তার এই কথা শুনে সাংবাদিক ও মার্কিন কর্মকর্তারা আরও অট্ট হাসিতে ফেটে পড়েন। 

গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে গ্লেন জেলেনস্কির উদ্দেশ্যে বলেছিলেন, ‘আপনি কেন স্যুট পরেননি। আপনি আমেরিকান সর্বোচ্চ অফিসে রয়েছেন। আপনার কী স্যুট নেই। অনেক আমেরিকান মনে করছেন আপনি এই অফিসের যথাযথ সম্মান করছেন না।’

জবাবে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি সামরিক পোশাক পরিদানের সিদ্ধান্ত নিয়েছেন। 

খবর এনডিটিভি 
 



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূস ও নুরজাহানের বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ

1

কেপ ভার্দে ম্যাচের আগে যা ভাবাচ্ছে মার্টিনেজকে

2

চীনের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘

3

আমরা হারিনি, পদত্যাগে অস্বীকৃতি মমতার

4

তোপের মুখে পড়ে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা বাতিল

5

বিশ্বকাপ শুরুর দিনেই টিকিট কেলেঙ্কারি

6

ইরান যুদ্ধে ২৮০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের

7

শাহজালাল বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই চালু

8

সারা দেশের থানাকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্

9

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃ

10

বাংলা নববর্ষ ১৪৩৩: ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা

11

নরসিংদীতে ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ

12

জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের

13

বাবা-মায়ের পর ছেলের নেতৃত্বে দেশের বাজেট

14

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

15

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

16

টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

17

ইরানে গুপ্তচরসহ ২৪০ জনকে গ্রেপ্তার

18

ইসলামাবাদে ইরান-পাকিস্তান উচ্চপর্যায়ের বৈঠক

19

শত্রু মাদ্রিদকে মেসি দিলেন ১ কোটি টাকা

20