ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ মরক্কোর

সংগৃহীত ছবি

মরক্কোর শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিয়াদ মেজ্জুর এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ব্যবসা, কর্মসংস্থান ও দক্ষতাবিষয়ক মন্ত্রী ইউনুস সেক্কুরির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার রাবাতে স্থানীয় সময় অনুষ্ঠিত এসব বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও কৃষিখাতের সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের উন্নত বিনিয়োগ পরিবেশ ও অর্থনৈতিক সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি মরক্কোর ব্যবসায়ী প্রতিনিধিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। এ সময় মরক্কোর শিল্প ও বাণিজ্যমন্ত্রী রিয়াদ মেজ্জুর ২০২৬ সালের শেষ নাগাদ বাংলাদেশে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠানোর আগ্রহ প্রকাশ করেন।

দুই দেশের প্রতিনিধিরা কৃষিখাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করেন। বিশেষ করে বাংলাদেশের জন্য ফসফেট সরবরাহ আরও নির্ভরযোগ্য ও স্থিতিশীল করতে সরকার-টু-সরকার সহযোগিতা জোরদারের আহ্বান জানান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের সম্ভাবনাও তুলে ধরা হয়। মরক্কোর বাজারে বাংলাদেশি পাটপণ্যের প্রসারে সরকারের আগ্রহের কথা জানান প্রতিমন্ত্রী।

এ সময় মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) আবদুর রউফ মণ্ডল উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণকে গর্জে ওঠার আহ্বান জামায়াত আমিরের

1

গুনাহকে হালকা ভাবে নেওয়ার ভয়াবহ পরিণতি

2

বিশ্বের ৭টি দেশের নামে ‘স্তান’ থাকার কারণ কি?

3

মেসির জোড়া গোলে মায়ামির জয়

4

যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেনে রুশ হামলা

5

দীর্ঘ চিকিৎসার পর রাঙ্গামাটিতে বন্য হাতির মৃত্যু

6

অর্থনীতির সব সূচকই চাপে: মূল্যস্ফীতি বৃদ্ধি, রিজার্ভে টান

7

ঐতিহাসিক সেঞ্চুরিতে রেকর্ড ভাঙলেন মুশফিক

8

শিশুদের সুরক্ষায় এআই নীতিমালা কঠোর করছে চীন

9

লুকা জিদানসহ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আলজেরিয়ার

10

বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে

11

প্রতিদিন কত ঘণ্টা ঘুমানো উচিত ?

12

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

13

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান

14

ইরানের খার্গ দ্বীপের কাছে সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা

15

কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

16

দেশের ৫৩.৪% মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন

17

রাজধানীর কালশীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

18

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈশাখী আয়োজন বর্জনের ঘোষণা চারুকলার

19

কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, বাড়ছে মৃত্যুর সংখ্যা

20