অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রিজার্ভের চুরি হওয়া টাকা পুনরুদ্ধার নিয়ে বড় সুখবর

ছবি: সংগৃহীত

২০১৬ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুটের সম্পূর্ণ অর্থ পুনরুদ্ধার সম্ভব হবে। 

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া টাকা ফেরতের সম্ভাবনা নিয়ে বড় ধরনের সুখবর পাওয়া গেছে। এ সংক্রান্ত মামলায় ফিলিপাইনের আরসিবিসি (আরসিবিসি) ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে। 

রোববার (২১ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালতের মাধ্যমে সিআইডি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ফেডারেল রিজার্ভ ব্যাংকের হিসাবে রাখা বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় ১০১ মিলিয়ন ডলার জাল সুইফট বার্তার মাধ্যমে চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কায় পাঠানো প্রায় ২০ মিলিয়ন ডলার সন্দেহজনক মনে হওয়ায় ফেরত আসে। তবে, বাকি ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাকাতি সিটির জুপিটার শাখার কয়েকটি ভুয়া হিসাবে জমা হয়।

ঘটনাটি ইতিহাসের অন্যতম বড় সাইবার ডাকাতি হিসেবে পরিচিত। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি

1

আকাশের নীল রং কি চিরস্থায়ী

2

প্রভাবশালী লোকদেরই টার্গেট করা হয়: ট্রাম্প

3

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

4

‘উড়িয়ে দেব পুরো ইরান’ : ট্রাম্প

5

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আসিম মুনিরের বৈঠক

6

আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

7

দ্রব্যমূল্যে অস্থির জনজীবন

8

কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষিদ্ধ

9

চীন যাচ্ছেন পুতিন

10

হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

11

২০ বছর অপেক্ষার পর পাকিস্তানি দম্পতির স্বপ্ন পূরণ

12

তাইওয়ানে চীনের গুপ্তচরবৃত্তি

13

এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী

14

ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাবেন যেভাবে

15

ইরানের সঙ্গে আমিরাতের শক্তির কোনো তুলনা হয় না

16

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

17

ঢাকায় জামায়াতের বৈশাখী শোভাযাত্রা ২০২৬

18

ইরানের ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরের দাবি

19

শিশুদের সুরক্ষায় এআই নীতিমালা কঠোর করছে চীন

20