অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ঘুমন্ত অবস্থায় সা'পে'র কা'ম'ড়, প্রা'ণ গে'ল শি'শু'র

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে রাতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম উপজেলার পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে হরিহরা গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিলো মরিয়ম। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে খাওয়া-দাওয়া শেষে মায়ের পাশেই এক ঘরে ঘুমিয়ে ছিলো সে। মধ্যরাতের দিকে কোনো এক সময় একটি বিষধর সাপ তার শরীরে কামড় দেয়। তবে ঘুমন্ত অবস্থায় বিষয়টি ওই শি'শু বা তার পরিবার তাৎক্ষণিকভাবে টের পায়নি।

আরও জানা যায়, ভোররাতের দিকে শারীরিক অসুস্থতা ও প্রচণ্ড যন্ত্রণা শুরু হলে মরিয়ম কান্নাকাটি শুরু করে। স্বজনরা শরীর ও পায়ের চিহ্ন দেখে সাপের কামড়ের বিষয়টি আঁচ করতে পারেন। এরপর দ্রুত তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃ'ত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির কথাগুলো আমার গলায় ঝুলে থাকা স্বর্ণপদকের মতোই মূল্যবান

1

সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি

2

বার্সেলোনার নজরে মরক্কোর তারকা

3

গোসলে নেমে তলিয়ে গেলেন দাদা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল নাতি-নাত

4

নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

5

তাইওয়ানে চীনের গুপ্তচরবৃত্তি

6

তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকিতে শিশু ও বয়স্করা

7

যেভাবে দেখবেন বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান

8

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত মির্জা আব্বাস

9

বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

10

যুক্তরাজ্যের রাজনীতিতে ইসরায়েলি লবিং বিতর্ক

11

চোখের নিচে ফোলাভাব কি শুধু ঘুমের অভাবে

12

হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

13

নবম পে-স্কেল অনুমোদন: কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তালিকা প্রকা

14

শিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

15

যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে অভিযান চলবে : ইসরাইল

16

যেকোনো সময় ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি শেষ হতে পারে: নেতানিয়াহুর

17

মে দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

18

আটকের পর প্রথমবার মাদুরোর ছবি প্রকাশ

19

সেই মোজাম্মেলের বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ

20