অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে।  শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

পরিবহন সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে নাটোরের মালিকপক্ষ রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের পাঁচ-সাতটি বাস আটকে রাখে। এর প্রতিবাদে রাজশাহীর পরিবহন মালিকপক্ষ দূরপাল্লার বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে দর্শনাগামী রাব্বি পরিবহনের একটি বাসকে কেন্দ্র করে দুই জেলার পরিবহন মালিকদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়।


সংশ্লিষ্টরা জানান, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলালের অনুমতি নিয়ে রাব্বি পরিবহনের বাসটি রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যায়।

রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ভদ্রা এলাকার একটি কাউন্টার থেকে যাত্রী নিয়ে বাসটি নাটোরে পৌঁছালে সেখানে তুহিন পরিবহনের মালিকপক্ষ বাসটি আটকে দেয় বলে অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, রাব্বি পরিবহনের বাস থেকে যাত্রীদের মালামাল নামিয়ে তুহিন পরিবহনে তুলে দেওয়া হয়। পরে যাত্রীদের দর্শনার উদ্দেশে পাঠানো হলেও রাব্বি পরিবহনের বাসটি নাটোরে আটকে রাখা হয়।

এ ঘটনার জেরে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে তুহিন পরিবহনের তিনটি বাস আটক করা হয়।

পরে নাটোরে আটক রাব্বি পরিবহনের বাস ছেড়ে দেওয়া হলে রাজশাহীতে আটক তুহিন পরিবহনের তিনটি বাসও ছেড়ে দেওয়া হয়।
তবে বিরোধের স্থায়ী সমাধান না হওয়ায় শনিবার সকালে নাটোরে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের কয়েকটি বাস আটকে দেওয়া হয় বলে দাবি করেছে রাজশাহীর মালিকপক্ষ। এরপর রাজশাহী থেকে ঢাকাগামী সব দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বাস চলাচল বন্ধ থাকায় শনিবার সকাল থেকে রাজশাহী নগরীর বিভিন্ন বাস কাউন্টারে এসে বিপাকে পড়ে ঢাকাগামী যাত্রীরা। অনেকে টিকিট কেটে বাসের অপেক্ষায় ছিল।

কেউ কেউ আবার গন্তব্যে পৌঁছাতে বিকল্প যানবাহনের খোঁজ করে।
ঢাকাগামী যাত্রী সিরাজুল ইসলাম বলেন, ‘জরুরি কাজে ঢাকায় যাওয়ার জন্য বাসের টিকিট কেটেছিলাম। এসে জানতে পারি বাস চলাচল বন্ধ। মালিক-শ্রমিকদের বিরোধের কারণে আমাদের মতো সাধারণ যাত্রীদের কেন ভোগান্তি পোহাতে হবে?’

আরেক যাত্রী মনিরুল ইসলাম বলেন, ‘হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে সমস্যায় পড়েছি। দ্রুত দুই পক্ষের বসে বিষয়টির সমাধান করা উচিত।’

রাজশাহী পরিবহন শ্রমিকদের একজন শাহজাহান বলেন, ‘আমরা চাই নিয়ম মেনে সব রুটে বাস চলাচল করুক। রাজশাহীর অনুমতি নিয়ে চলা বাস নাটোরে আটকে দেওয়া হলে আমাদেরও ব্যবস্থা নিতে হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান হওয়া দরকার।’

আরেক শ্রমিক বাবু বলেন, ‘মালিকদের বিরোধের প্রভাব শ্রমিক ও সাধারণ যাত্রীদের ওপর পড়ছে। আমরা চাই আলোচনা করে সমাধান হোক এবং দ্রুত বাস চলাচল স্বাভাবিক করা হোক।’

এ বিষয়ে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম বলেন, ‘নাটোর ও রাজশাহীর বাস মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। ফলে রাজশাহী থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চলছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ

1

এই পরাজয় গৌরবের: কেপ ভার্দে কোচ

2

যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে অভিযান চলবে : ইসরাইল

3

প্রিয় দলের হার সহ্য করতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা

4

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

5

দীর্ঘ ১১ বছর কেমোথেরাপির পর জানা গেল ক্যানসারই হয়নি

6

জামিন পেলেন আমির হামজা

7

রাজস্ব আদায়ে বড় ঘাটতি

8

বোমা তৈরির মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের হুঁশিয়ারি ইরানের

9

লাইফলাইন গ্রাহকদের বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারে চিঠি

10

মেসিকেই সেরা মানেন ইয়ামাল

11

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্

12

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

13

ভাতা বন্ধে হতাশ পশ্চিমবঙ্গের ইমাম পুরোহিতরা

14

দেশজুড়ে হামের টিকাদান ক্যাম্পেইন শুরু

15

ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী ১০৭ মুসলিম প্রার্থী

16

আনচেলত্তিকে বরখাস্ত করতে বললেন ব্রাজিল কিংবদন্তি

17

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারির প্রতিটি সিদ্ধান্ত নিখুঁত ছিল

18

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

19

খেলোয়াড় থেকে দলের মালিক দ.আফ্রিকার তিন তারকা

20