অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কারাভোগ শেষে ১৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ছবি: সংগৃহীত

বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষ করা ১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরা সবাই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়।

ফেরত আসা এই ১৮ জন বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। অবৈধ পথে ভারতে প্রবেশ করায় তারা সেখানে আটক হয়েছিলেন এবং বিভিন্ন সময়কার কারাভোগ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হলো।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধীনে থাকা কাজিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শাহাব উদ্দিন গণমাধ্যমকে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা পতাকা বৈঠকের মাধ্যমে এই ১৮ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছেন। এরপর তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ হলে তাদের গাংনী থানায় সোপর্দ করা হবে।

এ সময় ভারতের গান্দিনা বিএসএফ ক্যাম্পের এসি সুনিল কুমার যাদবসহ উভয় বাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল নয়, বিশ্বকাপ জিততেই চান এমবাপ্পে

1

এমবাপ্পে’ বলায় এনসিপিকে খোঁচা দিলেন তাসনিম জারা

2

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল

3

প্রিয় দলের হার সহ্য করতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা

4

অনলাইনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার উপায়

5

মুখে ছত্রাক সংক্রমণের লক্ষণ ও প্রতিকার

6

বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিল

7

দীর্ঘ ১১ বছর কেমোথেরাপির পর জানা গেল ক্যানসারই হয়নি

8

নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

9

মেসিই সর্বকালের সেরা, সবচেয়ে বিপজ্জনক: হ্যারি কেইন

10

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘বার্তা’

11

নরওয়ের বিপক্ষে যে একাদশ নিয়ে নামবে ব্রাজিল, দেখে নিন

12

অভিনয়ে ফুটবলার জামাল ভূঁইয়া

13

বাজেটে ৬.৯৫ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য

14

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৩

15

লেবাননকে ‘প্রকৃত শত্রুর’ হাত থেকে রক্ষার আহ্বান ইরানের

16

ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর

17

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত

18

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেই করা যাবে হজের প্রাথমিক নিবন্ধন

19

নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

20