ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ, নিশ্চিত এশিয়ান চ্যাম্পিয়নশিপের টিকিট

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ টেবিল টেনিস দল। ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ছেলে দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছে। এই জয়ের মাধ্যমে লাল-সবুজের প্রতিনিধিরা আগামী ২১-২৭ জুন ওমানের রাজধানী মাস্কটে অনুষ্ঠিত আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। ভারতের হিমাচল প্রদেশের শিমলায় ৮-১১ এপ্রিল অনুষ্ঠিত প্রতিযোগিতার দ্বিতীয় দিনে, বাংলাদেশ শক্তিশালী শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারিয়ে গ্রুপ শীর্ষে উঠে আসে। যদিও গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপাল সমান ৫ পয়েন্ট অর্জন করেছিল, সেট ব্যবধানের কারণে শীর্ষস্থান নিশ্চিত হয় বাংলাদেশ।

ম্যাচের শুরুতে বিকেএসপির আবুল হাসেম হাসিব শ্রীলঙ্কার ভিয়ানদুয়া আকাইন এর কাছে ২-৩ গেমে হেরে যান। এরপর বাংলাদেশের দল জবাব দেয় শক্তিশালীভাবে। নাফিজ ইকবাল ৩-০ ব্যবধানে দানুক লামাসুরিয়াকে হারান, এবং জয় ইসলাম ৩-০ ব্যবধানে মুনাসিংহা হারিনকে পরাজিত করে দলকে এগিয়ে নেন। শেষ ম্যাচে দলের অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে হারিয়ে নিশ্চিত করেন স্বর্ণপদক।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পূর্বে ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিসে স্বর্ণজয়ী হয়েছিল। তখন দলের সদস্যরা ছিলেন মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিমলিয়ন বম, নাফিজ রেজা এবং আবুল হাসেম হাসিব। এরপর ২০২৩ সালে ভারতের অরুনাচল এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার ক্যান্ডিতে বাংলাদেশ রৌপ্যপদক জয়লাভ করে। গত বছর নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ ব্রোঞ্জপদক অর্জন করেছিল।

অনূর্ধ্ব-১৫ বালক দল নেপালকে ৩-১ এবং মালদ্বীপকে ৩-০ সেটে হারালেও শ্রীলঙ্কার কাছে ০-৩ সেটে পরাজিত হয়েছে। তাদের সামনে শক্তিশালী ভারতের বিপক্ষে শেষ ম্যাচ বাকি রয়েছে। অনূর্ধ্ব-১৯ বালিকা দল মালদ্বীপ (১-৩), নেপাল (০-৩) ও শ্রীলঙ্কার (১-৩) বিপক্ষে তিনটি ম্যাচেই হেরে গেছে। তাদের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। অনূর্ধ্ব-১৫ বালিকা দল শ্রীলঙ্কার কাছে ০-৩ এবং নেপালের কাছে ২-৩ সেটে হেরে গেছে। দলের সামনে মালদ্বীপ ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ বাকি রয়েছে।

উল্লেখযোগ্য, গত বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশ ৭টি ব্রোঞ্জ পদক অর্জন করেছিল। আগামী শুক্রবার ও শনিবার প্রতিযোগিতার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ টেবিল টেনিস দল স্বর্ণপদক জয়ের এই সাফল্য দেশের টেবিল টেনিসের জন্য এক বড় অর্জন এবং আগামী এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল দেখাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই পরাজয় গৌরবের: কেপ ভার্দে কোচ

1

শাকিরা-পিকের ব্যবহৃত বাড়ি কিনলেন বিশ্বকাপজয়ী ইয়ামাল, খরচ কত?

2

আর্জেন্টিনা সাপোর্ট করি কিন্তু চাই রোনালদো বা নেইমার জিতুক

3

৪০ বছর ধরেই শুনছি ফিফা আমাদের জেতাচ্ছে : স্কালোনি

4

বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশে রয়েছেন রোনালদো

5

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৪

6

অন্ধকার সুড়ঙ্গে ৯ দিন, শুধু পাথরের চুইয়ে পড়া পানি খেয়ে বেঁচ

7

২০২৬-২৭ বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব

8

মার্কিন অবরোধেও অন্তত ৪ মাস টিকে থাকতে পারবে ইরান

9

টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করল ফিফা

10

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

11

পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

12

মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের

13

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

14

৩ পৃষ্ঠার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে নিয়েই দেশ ছাড়েন শেখ হা

15

বিশ্বকাপে‘হাইড্রেশন ব্রেক’, নাকি বাণিজ্যের নতুন খেলা?

16

স্পেনের শিরোপার আড়ালে বিশ্বকাপে ঘটেছে আরও বড় ইতিহাস

17

আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার

18

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা

19

রুমিন ফারহানা-এর এনসিপিতে যোগদানের গুঞ্জন

20