অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বছরের শেষ সূর্যগ্রহণ আগামীকাল, যেসব দেশ থেকে দেখা যাবে

ছবি: সংগৃহীত



বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে রাত পোহালেই। তবে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকেরা উপভোগ করতে পারেন এই দৃশ্য।

চাঁদ যখন তার কক্ষপথে চলতে চলতে কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী স্থানে অবস্থান করে, তখন পৃথিবীর কিছু নির্দিষ্ট স্থানের মানুষের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাটিকে সূর্যগ্রহণ বলা হয়। সাধারণত এটি অমাবস্যার পর নতুন চাঁদ ওঠার সময় ঘটে।

বাংলাদেশ সময়ে সূর্যগ্রহণের কখন?

আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সূর্যগ্রহণ শুরু হবে ২১ সেপ্টেম্বর বিএসটি সময় ২৩টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে, সর্বোচ্চ গ্রহণের সময় ২২ সেপ্টেম্বর ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে ২২ সেপ্টেম্বর ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। সূর্যগ্রহণের ব্যাপ্তিকাল থাকবে ৪ ঘণ্টা ২৪ মিনিট। তবে বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না।

কোন কোন দেশে থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ?

নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে। গ্রহণটির কেদ্রীয় গতিপথের বিবরণও দিয়েছে আইএসপিআর।

সংস্থাটি জানায়, ২১ সেপ্টেম্বর গ্রহণ শুরু যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে।

গ্রহণ শেষ অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে ১৭টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে। সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা থাকবে ০ দশমিক ৮৫৫।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যিনি ফিলিস্তিনিদের কষ্ট অনুভব করেন না, তিনি মানুষ নন: মিসরের

1

আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি: বিদায়ের পর রোনালদো

2

রাজত্ব এখন নতুন জুনিয়রের হাতে

3

সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

4

দেশে বেসরকারি ঋণ প্রবৃদ্ধিতে বড় ধস

5

বন্ধুত্ব ভেঙে যাওয়ার ৫টি প্রধান কারণ

6

ছেলে-মেয়ে যেন আমার লাশ না ছোঁয়

7

ম্যাচের আগে তীব্র গরম নিয়ে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে

8

মেসি জিতলেই মানুষ ষড়যন্ত্রের গল্প খোঁজে

9

সেমিতে কে কার মুখোমুখি, খেলা কবে-কখন

10

জাতীয় কনভেনশন সামনে রেখে আজ জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি

11

অ্যাসিড হামলা পেরিয়ে কঙ্গোর ইতিহাস গড়লেন উইসা

12

ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র, পর্যালোচনায় তেহরান

13

আরব দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিত করলেন ট্রাম্প

14

অনুপ্রবেশকারীদের আদালত নয় সরাসরি সীমান্তে : শুভেন্দু

15

ইসরাইলের গোপন গোয়েন্দা ঘাঁটিতে আঘাত হেনেছিল ইরানি ক্ষেপণাস্ত

16

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি দিলেন ইরান

17

শিশুদের জন্য বই লিখলেন জামাল মুসিয়ালা

18

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল

19

১১২ মিনিটের জাদুকর হুলিয়ান আলভারেজ

20