ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

পুলিশকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার দেওয়া এক বাণীতে তিনি বাংলাদেশ পুলিশকে আরও মানবিক, জনবান্ধব এবং প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের জানমালের সুরক্ষায় বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি উল্লেখ করেন, রাষ্ট্রের স্থিতিশীলতা, সুশাসন এবং উন্নয়ন অনেকাংশে পুলিশ বাহিনীর সততা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের ওপর নির্ভরশীল। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যরা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলেও তিনি মন্তব্য করেন।

রাষ্ট্রপতি আরও বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও দিন দিন জটিল হয়ে উঠছে। বিশেষ করে সাইবার স্পেস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি কমিউনিটি পুলিশিং জোরদার, মানবাধিকার সমুন্নত রাখা এবং সেবামুখী মনোভাব গড়ে তোলার মাধ্যমে পুলিশ ও জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করতে হবে।

রাষ্ট্রপতি জানান, সরকার পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। এর মাধ্যমে বাংলাদেশ পুলিশকে আরও সেবামূলক, দক্ষ এবং জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

শেষে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ পুলিশ ন্যায়ভিত্তিক ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর সব কর্মসূচির সফলতা ও বাহিনীর ধারাবাহিক অগ্রগতি কামনা করেন রাষ্ট্রপতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব বিতর্কে হাইকোর্টের তদন্ত নির্দ

1

শিক্ষকদের পে-স্কেল নিয়ে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী

2

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

আলাবার নেতৃত্বে বিশ্বকাপে অস্ট্রিয়ার দল ঘোষণা

5

ফের নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

6

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপ ব্যর্থ হবে

7

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

8

দক্ষিণ সুদানে চরম খাদ্য সংকট, ৮০ লাখ মানুষ ঝুঁকিতে

9

ইরান যুদ্ধের প্রভাব আমেরিকানদের অর্থনীতিতে পড়বে: আরাগচি

10

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান

11

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারবে না: ট্রাম্প

12

ফ্রিজ ভালো রাখার উপায়

13

সাত মাসেও ইশতেহার বাস্তবায়ন হয়নি, ডাকসু নিয়ে অসন্তোষ

14

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ ও রাফে সালামান

15

মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধ থেকে বাঁচিয়েছে সৌদি আরবের কৌশলী অবস্থ

16

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

17

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ নেতানিয়াহু, ইরান যুদ্ধ ঘিরে সম্পর্কে ট

18

মার্কিন আটক থেকে মুক্ত ইরানি নাবিকরা এখন পাকিস্তানে

19

ভয়াবহ আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

20