ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ শুরু

সীমান্তে বিএসএফের প্রহরা |ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া এলাকায় বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই কার্যক্রম পরিচালনা করছে।

শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সীমান্তবর্তী এলাকা থেকে পাওয়া ছবিতে কাঁটাতারের বেড়া স্থাপনের প্রস্তুতি ও নির্মাণ কার্যক্রম চলমান দেখা যায়।

এর আগে পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত এলাকায় প্রায় ২৭ কিলোমিটার জমি বিএসএফের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি সীমান্ত চৌকি (বিওপি) ও অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য অতিরিক্ত জমিও বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি হাওড়ায় এক অনুষ্ঠানে বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং অবকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তার দাবি, পূর্ববর্তী সরকারের সময় জমি হস্তান্তর প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে সীমান্ত সুরক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছিল।

তিনি আরও জানান, নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জমি হস্তান্তর সম্পন্ন হবে। এরপর বিএসএফ পূর্ণাঙ্গভাবে সীমান্ত বেড়া নির্মাণ কার্যক্রম এগিয়ে নেবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও চোরাচালান রোধে এই কাঁটাতারের বেড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের এক নম্বর লিগ হবে পিএসএল : নাকভি

1

নিউজিল্যান্ডকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়েছে মিসর

2

আইভরি কোস্টকে হারিয়ে নকআউটে জার্মানি

3

হামের প্রকোপে নিভে গেছে কিছু আলো : সাকিব

4

ট্রানজিট বাণিজ্যে ইরানকে বড় সুবিধা দিল পাকিস্তান

5

রাজধানীর হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ

6

সুইজারল্যান্ডে শুরু হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়ন

7

কেন গরমে কালো পোশাক পরলে গরম বেশি লাগে?

8

জোড়া গোল করে সমালোচকদের জবাব দিলেন নেইমার

9

প্রতিবন্ধীদের বাস-ট্রেন-লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াতের উদ্যোগ

10

ইউনিসেফ থেকে ৪১২ কোটি টাকার হামের টিকা কিনছে সরকার

11

এক যুগ পর মুখোমুখি আর্জেন্টিনা-সুইজারল্যান্ড, কী হয়েছিল শেষ

12

ফ্রান্সে এআই খাতে ৮৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সফটব্যাংক

13

ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

14

৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

15

ভেনেজুয়েলা ভূমিকম্পে ১ লাখ মৃত্যুর আশঙ্কা ইউএসজিএসের

16

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু

17

আবারও বাংলাদেশ দলের নেতৃত্বে সাকিব

18

বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি তেলের দাম সমন্বয়: অর্থমন্ত্রী

19

তৃণমূল থেকে অপসারিত মমতা, এরপরে কী

20