অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট ও অপশক্তিকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি অস্থিরতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তবে কোনো অপশক্তি বা পতিত শক্তিকে এমন তৎপরতা চালাতে দেওয়া হবে না।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে দুর্গাপূজা উদযাপন নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া এবং শত শত মানুষ হত্যার সঙ্গে জড়িতদের বাংলাদেশে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না বলে সরকারের অবস্থান স্পষ্ট।

শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে বক্তব্য

সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান বলে আলোচনা শুনেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁকে ফেরত আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার বলেও মন্তব্য করেন তিনি।

সাজেকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বললেন

সাজেকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, পাহাড়ে একাধিক সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে। পর্যটন মৌসুমকে কেন্দ্র করে প্রতিবছর কিছু এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সেনাবাহিনীও যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে। পাশাপাশি স্থানীয় নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে রাজনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। স্থানীয় সংসদ সদস্যও তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাহাড়ে শান্তি বজায় রাখতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

গোপালগঞ্জের ঘটনা নিয়ে মন্তব্য

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগ-যুবলীগের কিছু নেতা-কর্মী মিছিল করার চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, সেখানে টহলরত পুলিশের সংখ্যা কম থাকায় পুলিশ আক্রমণের শিকার হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে: সালাহউদ্দিন

পরবর্তী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে এবং সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের দাবি

এবার সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্প্রীতির সঙ্গে দুর্গাপূজা উদযাপন করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনগণ ও সাংবাদিকদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, গত ১৫ থেকে ১৭ বছরে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন দুর্ঘটনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে। এবার আগাম প্রস্তুতি, প্রযুক্তি ও অ্যাপের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নজরদারি করায় সম্ভাব্য নাশকতার পরিকল্পনা আগেই শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, এবার দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরেই বানান সুস্বাদু কাঁঠালের হালুয়া

1

জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার

2

এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি

3

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস

4

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

5

বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

6

আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে জাতীয় ছুটি ঘোষণা

7

৯২ বছরের ইতিহাসে একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা

8

ফাইনাল দেখতে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট, কারণ কী

9

বিয়েতে নতুন জামাইকে কেন আস্ত খাসি দেওয়া হয়?

10

বাংলাদেশে স্বর্ণের দাম কমলো

11

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

12

ফ্রান্সের স্বপ্ন ভেঙে ১৬ বছর পর ফাইনালে দুর্দান্ত স্পেন

13

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

14

মামলা না তুললে লাশ ফেলে দেব’, এজেআর কুরিয়ারের মামলার বাদীকে

15

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

16

ডিপিএলে ক্রিকেটারদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার দেবে বিসিবি:

17

ম্যাচের আগে তীব্র গরম নিয়ে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে

18

আমরা হারিনি, পদত্যাগে অস্বীকৃতি মমতার

19

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

20