অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রী তমা খাতুনকে হত্যার দায়ে স্বামী জনি মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুল রহিম এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত জনি মিয়া পলাতক ছিলেন।

অটোরিকশা কেনার জন্য দাবি করেছিলেন যৌতুক

মামলার বিবরণ অনুযায়ী, জামালপুর সদর উপজেলার দড়ি হামিদপুর এলাকার হমিদুর রহমানের মেয়ে তমা খাতুনের সঙ্গে জনি মিয়ার বিয়ে হয়। বিয়ের পর অটোরিকশা কেনার জন্য স্ত্রীর কাছে আড়াই লাখ টাকা যৌতুক দাবি করেন জনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে তমার ওপর নির্যাতন চালানো হতো বলে মামলায় উল্লেখ করা হয়।

২০১৫ সালে হত্যা, আত্মহত্যা বলে চালানোর চেষ্টা

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১৯ মার্চ দুপুরে জনি মিয়া তমা খাতুনকে মারধর করে হত্যা করেন। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে তাঁর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

এ ঘটনায় ২০১৫ সালের ৬ এপ্রিল নিহতের মা উম্মে কুলছুম বাদী হয়ে জনি মিয়াকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় হত্যা মামলা করেন।

১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায়

মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত প্রধান আসামি জনি মিয়াকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত জনি মিয়া জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের দড়ি মহলপুর এলাকার বাসিন্দা।

রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষে ছিলেন যাঁরা

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মাহফুজা সুলতানা সাথি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকি এড়াতে নতুন যে কৌশল স্কালোনির

1

বিপজ্জনক যুগে পৃথিবী, জাতিসংঘের সতর্কবার্তা

2

পেলে-মেসিকেও ছাড়িয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল

3

আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার

4

২০২৬-২৭ বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ছে

5

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

6

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু জার্মানির

7

আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু

8

ডিম উপকারী হলেও জানুন কারা সতর্ক থাকবেন ও কী পরিমাণ খাবেন

9

নকআউটে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? জেনে নিন

10

ইরানকে একঘরে করতে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল যুক

11

ফ্রান্সের বিপক্ষে তারকা খেলোয়াড়কে পাচ্ছে না মরক্কো

12

এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি

13

জনগণকে গর্জে ওঠার আহ্বান জামায়াত আমিরের

14

বিক্ষোভে উত্তাল ইউরোপ, কেন ক্ষোভে ফুঁসছে জেন–জি প্রজন্ম

15

বাংলাদেশে নিউজিল্যান্ড সিরিজ খেলতে কিউই দল

16

আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট

17

কেপ ভার্দে ম্যাচের আগে যা ভাবাচ্ছে মার্টিনেজকে

18

জ্বালানি তেলের সংকট দীর্ঘ হতে পারে বাংলাদেশে

19

২০৩০ বিশ্বকাপ থেকে মরক্কোকে বাদ দেওয়ার দাবি স্পেনের

20